শিরোনাম
‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী‘শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে’নিষিদ্ধ আ.লীগের সঙ্গে গোপন সমঝোতা ভেঙে যাওয়ায় ঐক্যের কথা বলছে বিএনপি: নাহিদ ইসলামবিএনপি কখনো একাত্তরের চেতনাকে বেচার চেষ্টা করেনি: শামা ওবায়েদনভেম্বরের ২৮ দিনে প্রবাসী আয় প্রায় ২৭০ কোটি ডলার২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুনপদ্মা সেতু দিয়ে বাস চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে, যে ৬ এলাকা ঝুঁকিপূর্ণউড্ডয়নের সময় ইউএস-বাংলার উড়োজাহাজে ধোঁয়া, রানওয়েতেই নামানো হলো যাত্রীদেরডিসি সম্মেলনের আদলে ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

আর্জেন্টিনাকে পেছনে ফেলে ব্রাজিলের নতুন ইতিহাস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ৮:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
আর্জেন্টিনাকে পেছনে ফেলে ব্রাজিলের নতুন ইতিহাস
আর্জেন্টিনাকে পেছনে ফেলে ব্রাজিলের নতুন ইতিহাস

কোপা লিবের্তাদোরেসে টানা আট মৌসুম শিরোপা জিতে আর্জেন্টিনাকে পেছনে ফেলে নতুন ইতিহাস গড়েছে ব্রাজিল। ২০২৬ সালের কোপা লিবের্তাদোরেসের ফাইনালে আর্জেন্টিনার ক্লাব এস্তুদিয়ান্তেসকে ১-০ গোলে হারিয়ে ব্রাজিলিয়ান ক্লাবগুলো এই অবিশ্বাস্য কীর্তি অর্জন করে।

পালমেইরাসের এই শিরোপা জয়ের ফলে কোপা লিবের্তাদোরেসে তাদের মোট ট্রফির সংখ্যা দাঁড়িয়েছে চারটিতে। এর মাধ্যমে সমান চার শিরোপার মালিক ফ্লামেঙ্গোর পাশে জায়গা করে নিয়েছে ক্লাবটি।

তবে পালমেইরাসের অর্জন শুধু আরেকটি শিরোপা জয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। তাদের হাত ধরে আরও দীর্ঘ হয়েছে ব্রাজিলিয়ান ক্লাবগুলোর অবিশ্বাস্য আধিপত্য। ২০১৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা আট আসরেই কোপা লিবের্তাদোরেসের শিরোপা গেছে ব্রাজিলের কোনো না কোনো ক্লাবের ঘরে। প্রতিযোগিতাটির ইতিহাসে কোনো দেশের ক্লাবগুলোর এমন ধারাবাহিক সাফল্য আগে দেখা যায়নি। পরিসংখ্যানভিত্তিক অ্যাকাউন্ট ‘মিস্টার চিপ’-এর তথ্যেও উঠে এসেছে এই বিরল কীর্তি।

অন্যদিকে, আর্জেন্টিনার ক্লাবগুলো সর্বোচ্চ টানা চারবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়েছে। ১৯৬৭ থেকে ১৯৭০ সালের মধ্যে প্রথমবার এমন সাফল্য পেয়েছিল তারা। এরপর ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আবারও টানা চার আসরে শিরোপা জয়ের কৃতিত্ব দেখায় দেশটির ক্লাবগুলো।

উরুগুয়ের ক্লাবগুলোরও রয়েছে ধারাবাহিক শিরোপা জয়ের ইতিহাস। ১৯৬০ ও ১৯৬১ সালে এবং পরবর্তী সময়ে ১৯৮৭ ও ১৯৮৮ সালে টানা দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল দেশটির ক্লাব। তবে ব্রাজিলের বর্তমান আট আসরের ধারেকাছেও নেই অন্য কোনো দেশ।

প্যারাগুয়ে, কলম্বিয়া, চিলি ও ইকুয়েডরের ক্লাবগুলোও বিভিন্ন সময়ে লিবের্তাদোরেসের শিরোপা জিতেছে। কিন্তু কোনো দেশই টানা একাধিক আসরে চ্যাম্পিয়ন হওয়ার ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি।

একদিকে ব্রাজিলের একের পর এক সাফল্য, অন্যদিকে আর্জেন্টিনার ক্লাবগুলোর দীর্ঘ অপেক্ষা। কোপা লিবের্তাদোরেসে দেশটির ক্লাব ফুটবল এখন কঠিন সময় পার করছে। ২০১৮ সালে রিভার প্লেটের শিরোপা জয়ের পর থেকে আর কোনো আর্জেন্টাইন ক্লাব প্রতিযোগিতাটির চ্যাম্পিয়ন হতে পারেনি। ফলে ২০২৬ আসর পর্যন্ত তাদের শিরোপা-খরা গিয়ে দাঁড়িয়েছে টানা আট মৌসুমে।

‘মিস্টার চিপ’-এর পরিসংখ্যান অনুযায়ী, আর্জেন্টিনার ক্লাব ফুটবলের ইতিহাসে এটিই লিবের্তাদোরেসে সবচেয়ে দীর্ঘ শিরোপা-অপেক্ষা। এর আগে ১৯৮৭ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত টানা সাত আসর শিরোপাহীন ছিল দেশটির ক্লাবগুলো।

দক্ষিণ আমেরিকার অন্য দেশগুলোর মধ্যেও দীর্ঘ শিরোপা-খরার নজির রয়েছে। ১৯৮৮ সালে নাসিওনালের সর্বশেষ শিরোপার পর উরুগুয়ের ক্লাবগুলো পার করেছে ৩৮টি আসর। ১৯৯১ সালে কোলো-কোলোর জয়ের পর চিলির অপেক্ষা ৩৫ আসরের। ২০০২ সালে অলিম্পিয়ার শিরোপা জয়ের পর প্যারাগুয়ের ক্লাবগুলো অপেক্ষায় রয়েছে ২৪ আসর ধরে।

আরও পড়ুন

২২ দিনে দেশে ১২০ স্থানে ককটেল বিস্ফোরণ, ১০৭ পরিবহনে আগুন

এছাড়া ২০০৮ সালে এলডিইউ কিটোর সর্বশেষ সাফল্যের পর ইকুয়েডরের ক্লাবগুলো ১৮ আসর ধরে শিরোপাহীন। ২০১৬ সালে আতলেতিকো নাসিওনালের জয়ের পর কলম্বিয়ার অপেক্ষা ১০ আসরের।

এই তালিকায় আর্জেন্টিনার আট আসরের অপেক্ষাও এখন বড় আলোচনার বিষয়। একসময় লিবের্তাদোরেসে দাপট দেখানো দেশটির ক্লাবগুলোকে এখন শিরোপা পুনরুদ্ধারের জন্য নতুন করে ঘুরে দাঁড়াতে হবে।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: