শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শুধু প্রতিদ্বন্দ্বিতা নয় অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় চায় মিরাজ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৮ জুন ২০২৬, ৪:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫ বছর পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সর্বশেষ ২০১০ সালে অস্ট্রেলিয়া ঢাকা সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল। তবে সেই সময়ের তুলনায় বর্তমান বাংলাদেশ দল অনেক বেশি পরিণত ও শক্তিশালী। তাই আসন্ন সিরিজে টাইগারদের লক্ষ্য শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, সিরিজ জয়ও। এমনটাই জানিয়েছেন দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

আগামীকাল (৮ জুন) বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। ম্যাচটির আগে আজ সংবাদ সম্মেলনে এসে আত্মবিশ্বাসী কণ্ঠে মিরাজ বলেন, “চেষ্টা করব সর্বোচ্চ ভালো ক্রিকেট খেলতে। আমি দলকে নিয়ে অনেক আত্মবিশ্বাসী। সবাই ভালো ফর্মে আছে, ব্যাটার ও বোলাররা দারুণ ছন্দে রয়েছে। ডিপিএলেও সবাই ভালো খেলেছে। আমাদের জন্য এটা বড় একটি সুযোগ। অনেক বছর পর অস্ট্রেলিয়া আমাদের সঙ্গে সিরিজ খেলতে এসেছে। ঘরের মাঠের এই সুযোগটা কাজে লাগাতে পারলে সেটা আমাদের জন্য খুবই ভালো হবে।”

আরও পড়ুন

ইএ স্পোর্টসের ভবিষ্যদ্বাণী : ২০২৬ বিশ্বকাপ জিততে পারে স্পেন

অস্ট্রেলিয়ার দলে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলেও প্রতিপক্ষকে হালকাভাবে দেখছেন না বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, “আমরা আগেই শুনেছিলাম দুজন খেলোয়াড় না আসার বিষয়টি, তবে গতকাল সেটা নিশ্চিত হয়েছি। তারপরও আমরা প্রতিপক্ষকে দল হিসেবেই বিবেচনা করছি। তারা যে দল নিয়ে এসেছে, সেটিও অনেক শক্তিশালী। আমরা আমাদের দায়িত্ব ঠিকভাবে পালন করার চেষ্টা করব। ওদের নিয়ে বেশি চিন্তা না করে নিজেদের পারফরম্যান্সে মনোযোগ দিতে চাই।”

সিরিজে বাংলাদেশের লক্ষ্য কী—এমন প্রশ্নের জবাবে মিরাজ এক কথায় বলেন, “আমাদের একটাই পরিকল্পনা—ভালো ক্রিকেট খেলতে হবে, ম্যাচ জিততে হবে।”

ভোরের আকাশ/সু.পা

বাংলাদেশ-অস্ট্রেরিয়া সিরিজ

শেয়ার করুন: