শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্টের স্কোয়াডে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ৫:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে এক পরিবর্তন নিয়ে স্কোয়াড সাজিয়েছে অস্ট্রেলিয়া। জেক ওয়েদারাল্ডকে বাদ দিয়েছে অস্ট্রেলিয়া। তার জায়গায় ম্যাট রেনশ দলে ডাক পেয়েছেন। ডারউইনে প্রথম টেস্টে নয় উইকেটে হারের পর ১৩ সদস্যের দলে এটিই একমাত্র পরিবর্তন।

প্রথম টেস্টের দুই ইনিংসে ওয়েদারাল্ড করেন ২৩ ও ০ রান। গত অ্যাশেজসহ অস্ট্রেলিয়ার হয়ে ছয় টেস্টে তার মোট রান ২২৪, গড় ২০.৩৬। বাংলাদেশের বিপক্ষে দুই ইনিংসেই হাসান মাহমুদের বলে আউট হন তিনি। ওয়েদারাল্ডের বাদ পড়ার বিষয়টি দুই লাইনের বিবৃতিতে নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আরও পড়ুন

ফ্লাইট বিলম্বে ভোগান্তিতে টাইগাররা, ম্যাকাই পৌঁছাতে লাগল ১৪ ঘণ্টা

অন্যদিকে প্রায় তিন বছর পর টেস্ট দলে ফিরেছেন রেনশ। সর্বশেষ ২০২৩ সালে টেস্ট খেলেছিলেন তিনি। চলতি সিরিজের আগে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার দলের সঙ্গে অনুশীলন করে স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন রেনশ। গত শেফিল্ড শিল্ড মৌসুমে ৪৯.৯০ গড়ে ৩টি সেঞ্চুরি করেন তিনি। টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ১৪ ম্যাচে তার গড় ২৯.৩১, সর্বোচ্চ ইনিংস ১৮৪ রান। ম্যাকেইতে রেনশ খেললে এটি হবে তার ক্যারিয়ারের ১৫তম টেস্ট।

দ্বিতীয় টেস্টের অস্ট্রেলিয়া দল
ট্রাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড, জশ ইংলিস ও স্কট বোল্যান্ড।

ভোরের আকাশ/সু.পা

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট

শেয়ার করুন: