শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাগজপত্র জটিলতায় উরুগুয়ে দলের বিশ্বকাপ যাত্রায় ভোগান্তি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ জুন ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিফার নির্ধারিত চার্টার ফ্লাইটের প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটির কারণে বিশ্বকাপের আগে ভোগান্তিতে পড়েছে উরুগুয়ে জাতীয় ফুটবল দল। মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তাদের যাত্রা নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বিত হয়।

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে উরুগুয়ের দলটির মেক্সিকোর প্লায়া দেল কারমেনে অবস্থিত বেস ক্যাম্প থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে যাওয়ার কথা ছিল। তবে অনাকাঙ্ক্ষিত প্রশাসনিক জটিলতায় নির্ধারিত সময়ে যাত্রা শুরু করতে পারেনি দলটি।

এ বিষয়ে উরুগুয়ান ফুটবল ফেডারেশন (এইউএফ) এক বিবৃতিতে জানায়, “এইউএফের নিয়ন্ত্রণের বাইরে থাকা কিছু সমস্যার কারণে মেক্সিকো ত্যাগে বিলম্ব হয়েছে। এ সময় স্কোয়াড হোটেলে অবস্থান করে বিশ্রাম নিয়েছে।”

পরে ফিফা বিলম্বের কারণ ব্যাখ্যা করে জানায়, মেক্সিকোর একটি বিমান সংস্থার অনুমতি সংক্রান্ত ত্রুটির কারণে কানকুন থেকে মায়ামিগামী উরুগুয়ে দলের ফ্লাইট নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি।

ফিফার পক্ষ থেকে বলা হয়, “মেক্সিকোর সংশ্লিষ্ট বিমান সংস্থার অনুমোদনসংক্রান্ত ভুলের কারণে উরুগুয়ে জাতীয় দলের যাত্রা বিলম্বিত হয়েছে। এ জন্য বিমান সংস্থাটি দুঃখ প্রকাশ করেছে।”

আরও পড়ুন

মানব পাচারের শিকার থেকে বিশ্বকাপে ম্যাচজয়ের নায়ক আমাদ দিয়ালো

ফিফা আরও জানায়, পুরো সময়জুড়ে তারা উরুগুয়ে দলের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখেছে এবং বিমানবন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট পরিচালন অংশীদারদের সঙ্গে সমন্বয় করে দলের যাত্রা নির্বিঘ্ন করতে কাজ করেছে।

ফ্লাইট বিলম্বের কারণে মায়ামিতে পৌঁছানোর পর উরুগুয়ের নির্ধারিত সংবাদ সম্মেলনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। তবে দলটির প্রধান কোচ মার্সেলো বিয়েলসা জানিয়েছেন, এই পরিস্থিতি তার দলের প্রস্তুতিতে কোনো নেতিবাচক প্রভাব ফেলেনি। উরুগুয়ে সোমবার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: