শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পিএসএল জয়ের পরই বাংলাদেশে নতুন মিশনে বাবর আজম

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৫ মে ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে শিরোপা জয়ের আনন্দ উদযাপনের সুযোগ না নিয়েই ঢাকায় এসে পৌঁছেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বাংলাদেশের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে অংশ নিতে সোমবার রাত প্রায় ১টার দিকে রাজধানীতে পৌঁছান তিনি। এখন বাবরের সামনে নতুন চ্যালেঞ্জ।

বাবরের সঙ্গে একই সময়ে ঢাকায় আসেন খুররম শাহজাদ। দুজনই পেশোয়ার জালমির হয়ে সদ্য সমাপ্ত পিএসএলে খেলেছেন। ফাইনালের কারণে দলের বাকি সদস্যরা আগেই বাংলাদেশে পৌঁছালেও বাবর ও খুররমের আসা বিলম্বিত হয়।

চলতি পিএসএলে ব্যাট হাতে দারুণ ফর্মে ছিলেন বাবর আজম। ১১ ইনিংসে দুই সেঞ্চুরি ও তিনটি অর্ধশতকসহ ৫৮৮ রান করে তিনি আসরের সর্বোচ্চ রানসংগ্রাহক হন। এটি পিএসএলের এক মৌসুমে কোনো ব্যাটারের সর্বোচ্চ রানের নতুন রেকর্ড।

আরও পড়ুন

কেরালার রাজনীতিতে চমক দেখালেন ফাতিমা থাহিলিয়া

এই দুর্দান্ত পারফরম্যান্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে বাবরের আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করা হচ্ছে। আগামী ৮ মে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট ১৬ মে থেকে সিলেটে অনুষ্ঠিত হবে।

পাকিস্তান স্কোয়াড
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা, সৌদ শাকিল এবং শাহীন শাহ আফ্রিদি।

ভোরের আকাশ/সু.পা

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট

শেয়ার করুন: