শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

এটাই আমার শেষ বিশ্বকাপ, লক্ষ্য গৌরবময় বিদায় : রোনালদো

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৬ জুলাই ২০২৬, ৫:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্পেনের বিপক্ষে শেষ ষোলোর মহারণের আগে নিজের ক্যারিয়ার নিয়ে বড় ঘোষণা দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকা জানিয়ে দিয়েছেন, এটিই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে বিদায়ের মুহূর্তে কোনো আক্ষেপ বা অনুশোচনা নয়, বরং গর্ব আর তৃপ্তি নিয়েই মাঠ ছাড়তে চান তিনি।

রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা ৪১ বছর বয়সী রোনালদো ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনের শেষ দিকে এসে এ ঘোষণা দেন। পুরো সংবাদ সম্মেলনজুড়েই তিনি একটি বিষয় স্পষ্ট করে দেন—বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানবেন নিজের সিদ্ধান্তে, অন্য কারও কথায় নয়।

সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের করতালির মধ্যে কক্ষ ছাড়ার আগে রোনালদো বলেন, "এটাই আমার শেষ বিশ্বকাপ। হ্যাঁ, এটাই আমার শেষ বিশ্বকাপ। তবে আশা করি স্পেনের বিপক্ষে ম্যাচটিই আমার শেষ ম্যাচ হবে না।" শুরুর দিকে অবশ্য তিনি এই টুর্নামেন্টই তার শেষ কি না, সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে চাননি। তবে ২০৩০ বিশ্বকাপের সময় তার বয়স হবে ৪৫ বছর, তাই বর্তমান আসরই তার শেষ বিশ্বকাপ—এটি কার্যত নিশ্চিত।

রোনালদো বলেন, "আমি যখন চাইব, তখনই থামব। সবাই একই প্রশ্ন করেন—এটাই কি শেষ? দেখা যাক কী হয়। এখন এসব নিয়ে ভাবতে চাই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগামীকালের ম্যাচে ভালো খেলা।" পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী এই তারকা আরও বলেন, "মন থেকে বলছি, আগামীকাল যা-ই ঘটুক না কেন, আমি শতভাগ পরিষ্কার বিবেক নিয়েই মাঠ ছাড়ব।"

তিনি বলেন, "ফুটবলকে আমার দেওয়ার যা ছিল, সবটুকুই দিয়েছি। এত বছর ধরে খেলেছি শুধুই ভালোবাসা থেকে। কোনো বাধ্যবাধকতা বা প্রয়োজনের কারণে নয়। জীবন আমাকে অনেক কিছু দিয়েছে। জাতীয় দলের হয়ে খেলি, কারণ আমি ফুটবলকে হৃদয় দিয়ে ভালোবাসি।"

ম্যাচের ফল নিয়ে বাড়তি চাপ নিতে নারাজ রোনালদো। তার ভাষায়, "আগামীকাল যা-ই হোক, জিততেই হবে—এমন অতিরিক্ত চাপ আমি নিজের ওপর নিচ্ছি না। বিশ্বকাপের মতো আসরে প্রতিটি ম্যাচ উপভোগ করা উচিত। আমার মনে হয় আমি খুব একটা খারাপ খেলছি না। তিনটি গোল করেছি। অন্যরা হয়তো আরও ভালো করেছে, তবে আমার পারফরম্যান্সও খারাপ নয়।"

স্পেনের বিপক্ষে মাঠে নামলেই পর্তুগালের জার্সিতে ২৩৩তম আন্তর্জাতিক ম্যাচ খেলবেন রোনালদো। স্পেনের সঙ্গে তার সম্পর্কও বিশেষ, কারণ রিয়াল মাদ্রিদের হয়ে দীর্ঘ নয়টি মৌসুম কাটিয়েছেন তিনি।

তবে আন্তর্জাতিক ফুটবলে স্পেনের বিপক্ষে তার গোলসংখ্যা খুব বেশি নয়। এখন পর্যন্ত স্প্যানিশদের জালে চারবার বল পাঠিয়েছেন তিনি। এর মধ্যে তিনটি গোলই এসেছিল ২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে স্পেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র হওয়া ম্যাচে, যেখানে তিনি করেছিলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক।

আরও পড়ুন

জিম্বাবুয়ে ১৪১ রানে অলআউট, নাহিদের ৬ উইকেট

প্রতিপক্ষকে যথেষ্ট সমীহ করলেও জয়ের ব্যাপারে আশাবাদী রোনালদো। তিনি বলেন, "ইউরো কিংবা নেশনস লিগ—সব টুর্নামেন্টেই স্পেন অন্যতম ফেভারিট। তারা বিশ্বকাপও জিতেছে। কাগজে-কলমে স্পেন এগিয়ে এবং তাদের ট্রফির সংগ্রহও আমাদের চেয়ে সমৃদ্ধ। তবে এটি সম্পূর্ণ ভিন্ন একটি প্রতিযোগিতা। এখানে খেলোয়াড়, পরিস্থিতি, চোট এবং আবহাওয়া—সবকিছুই ম্যাচের ফল বদলে দিতে পারে।"

তিনি আরও বলেন, "স্পেনের বিপক্ষে খেলতে আমার সবসময়ই ভালো লাগে। তাদের বিপক্ষে আমার অভিজ্ঞতাও ভালো। প্রায় ১০ বা ১১ বার মুখোমুখি হয়েছি এবং বেশির ভাগ ম্যাচই ছিল হাড্ডাহাড্ডি লড়াই। ছোট ছোট ভুলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে। তবে আমার বিশ্বাস, ম্যাচটি আমরাই জিতব।"

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: