শিরোনাম
মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ডমুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে নির্মিত হচ্ছে কেমিকেল ইন্ডাস্ট্রিয়াল পার্ক: শিল্পমন্ত্রীসংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রীরঅক্টোবরে মূল্যস্ফীতি কমে ৮.২৭ শতাংশদ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ: আমিনুল হকশিল্পাঞ্চলে ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীরহাসিনা নয়, অথরাইজেশন ছাড়াই পাসপোর্টের অনুরোধ করেছেন আইনজীবীস্বাস্থ্যসেবার মান অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো: স্বাস্থ্যমন্ত্রীকাশবনে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, ৮ আসামির আমৃত্যু কারাদণ্ড

ব্র্যাডম্যানকে পেছনে ফেলে অনন্য মাইলফলকে মুশফিক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৯ নভেম্বর ২০২৬, ২:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা টেস্টে ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে খেলা হয়নি মুশফিকুর রহিমের। সিলেটে দ্বিতীয় টেস্টে মাঠে নামার পর প্রথম ইনিংসেও সুবিধা করতে পারেননি। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অনন্য এক মাইলফলকে নিজের নাম লেখিয়েছেন মুশফিক।

২০০৫ সালে ২৬ মে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকে ১৯ ও ৩ রান করা মুশফিক প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার রানের মাইলফলক ছুঁলেন। সিলেটে পঞ্চম দিন ২০তম ওভারে জোমেল ওয়ারিকানকে মিড অনে ঠেলে দিয়ে সিঙ্গেল নেন। তাতে দেশের ক্রিকেটে ইতিহাস রচনা করলেন মুশফিক।

সাত হাজার রান থেকে ৪৩ রান দূরে থাকতে সিলেটে নামেন মুশফিক। প্রথম ইনিংসে করেন ৩৪ রান। আর লাগতো ৯ রান। সেটাও করে ফেলেন। তাতে করে প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার রানের মালিক হন দেশের অন্যতম সেরা ব্যাটার। ১০৭ ম্যাচ খেলে ১৯৭তম ইনিংসে এই কীর্তি গড়লেন তিনি। ১৪ সেঞ্চুরি ও ৩০টি ফিফটিতে সাজানো তার বর্ণাঢ্য ক্যারিয়ার।

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলে প্রথমবার ডাক পেলেন রবিন

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় মুশফিকের পরে আছেন মুমিনুল হক। ৫২৯৩ রান তার। মুশফিক তার ক্যারিয়ারে সর্বোচ্চ ২১৯ রানের অপরাজিত ইনিংস খেলেন। আগের ইনিংসে তাওহীদ হৃদয় তাকে ছাড়িয়ে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট স্কোরার হন। সেই সিংহাসন হারালেও একই ম্যাচে সাত হাজার রানের ঘরে পৌঁছে গেলেন মুশফিক।

টেস্ট ইতিহাসে ৫৯তম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনটি ডাবল সেঞ্চুরি মারা এই ব্যাটার। তার ঠিক উপরে এখন আছেন ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউস (৭০৩৭)। আজ তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডোনাল্ড ব্র্যাডম্যানকে (৬৯৯৬)।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: