শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কাউন্টি ক্রিকেটে কেন্টের জার্সিতে বাংলাদেশ পেসার খালেদের অভিষেক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২ সেপ্টেম্বর ২০২৬, ৩:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলতে যাচ্ছেন বাংলাদেশের পেসার খালেদ আহমেদ। কেন্টের হয়ে চারটি ম্যাচ খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বুধবার (২ সেপ্টেম্বর) উস্টারশায়ারের বিপক্ষে ম্যাচ দিয়ে কেন্টের জার্সিতে মাঠে নামবেন খালেদ।

পরের তিন ম্যাচে কেন্টের প্রতিপক্ষ ডার্বিশায়ার, ল্যাঙ্কাশায়ার ও গ্লুস্টারশায়ার। মৌসুমের শেষ ভাগে দলের বোলিং শক্তি বাড়াতে খালেদকে দলে নিয়েছে কেন্ট।

কেন্টের মতো ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত খালেদ। তিনি বলেন, কেন্টের মতো ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলার সুযোগ পাওয়া তাঁর জন্য আনন্দের। মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে দলকে প্রমোশন অর্জনে সহায়তা করতে নিজের সেরাটা দেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

কেন্টের প্রস্তাব পাওয়ার পরের অভিজ্ঞতা জানিয়ে খালেদ বলেন, খবরটি শোনার পর প্রস্তাবে রাজি হতে তাঁর খুব বেশি সময় লাগেনি। হাসান মাহমুদ ও তাঁর এজেন্ট কেন্ট সম্পর্কে ইতিবাচক কথা বলেছিলেন। তাদের কাছ থেকে তিনি জেনেছেন, কেন্ট অনেকটা পরিবারের মতো। কেন্টের সদস্য ও সমর্থকদের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদেরও গর্বিত করতে চান তিনি।

হাসান মাহমুদের পর খালেদ আহমেদকে দলে পেয়ে উচ্ছ্বসিত কেন্টের ডিরেক্টর অব ক্রিকেট সাইমন কুকও। তিনি বলেন, সেপ্টেম্বরে হাসান মাহমুদের পাশাপাশি খালেদ আহমেদকেও ক্যান্টারবুরিতে স্বাগত জানাতে পেরে তারা রোমাঞ্চিত। এমন একজন বোলারকে দলে নেওয়ার প্রয়োজন ছিল, যিনি তাৎক্ষণিকভাবে দলকে শক্তিশালী করার পাশাপাশি মৌসুমের শেষ ভাগে ভারসাম্য বাড়াতে পারবেন।

আরও পড়ুন

মেসির অবসরে নতুন অধিনায়ক পেতে যাচ্ছে আর্জেন্টিনা!

সাইমন কুক আরও বলেন, চলতি গ্রীষ্মের শুরুতে হাসান মাহমুদ কেন্টে যোগ দেওয়ার পর থেকেই বাংলাদেশের অনেক ক্রিকেটপ্রেমী ক্লাবটির খেলা অনুসরণ করতে শুরু করেছেন। খালেদের আগমনে সেই আগ্রহ ও ভালোবাসা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

২০১৫ সালে সিলেটের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় খালেদ আহমেদের। এখন পর্যন্ত ৭০টি প্রথম শ্রেণির ম্যাচে ৯টি পাঁচ উইকেটসহ ১৯০ উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে ১৮টি টেস্ট খেলে তাঁর শিকার ৩৪ উইকেট। সর্বশেষ গত জুনে হারারে টেস্টে লাল বলের ক্রিকেটে দেখা গিয়েছিল এই পেসারকে।


ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: