শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো : বোর্ড চেয়ারম্যানডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৯৭ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েনপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছেহাসিনার আমলের গুম-খুনের অপরাধী খুঁজে গ্রেপ্তার করা হবে : চিফ প্রসিকিউটরমহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী জিশান আলীঅস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন ডা. শফিকুর রহমানমার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসডিসেম্বর থেকে কার্যকর হবে নতুন মজুরি কাঠামো : বোর্ড চেয়ারম্যানডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৪৯৭ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন

পিএসভিকে ৫-১ গোলে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তনে পিএসভি আইন্দহোভেনকে বড় ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপের জোড়া গোল, জুড বেলিংহ্যামের দৃষ্টিনন্দন ফিনিশিং ও ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত পারফরম্যান্সে ৫-১ গোলের জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচে একটি করে গোল করেছেন ফেদে ভালভার্দে ও বেলিংহ্যাম। এ জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা পঞ্চম জয় তুলে নিল রিয়াল।

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুতে বেশ অস্বস্তিতে ছিল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে স্বাগতিকদের চাপে রাখে পিএসভি। ৩২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ডাচ ক্লাবটিকে এগিয়ে দেন ইভান পেরিসিচ। তবে বিরতির পর পুরোপুরি বদলে যায় রিয়ালের খেলার ধরন। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে পাঁচ গোল আদায় করে নেয় তারা।

ম্যাচের পরিসংখ্যানেও রিয়ালের আধিপত্য স্পষ্ট। বল দখলে ৬২ শতাংশ এগিয়ে ছিল স্বাগতিকরা। গোলের লক্ষ্যে তাদের শট ছিল ৯টি। বিপরীতে পিএসভি লক্ষ্যে রাখতে পেরেছে মাত্র একটি শট।

পঞ্চম মিনিটেই গোলের সুযোগ তৈরি করে পিএসভি। তাদের একটি শট গোলপোস্টের পাশ দিয়ে চলে যায়। তিন মিনিট পর আরেকটি প্রচেষ্টা পোস্টের পাশের জালে আঘাত করে। রিয়াল প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ১১ মিনিটে। তবে ভিনিসিয়ুস জুনিয়রের কোনাকুনি শট ক্রসবার ও পোস্টের সংযোগস্থলে লেগে ফিরে আসে।

এরপর কিছুটা ধীরগতিতে এগোয় ম্যাচ। এর মধ্যে নিজেদের পেনাল্টি বক্সে ডাচ মিডফিল্ডার সভেন মাইনান্সকে ফাউল করেন অঁরেলিয়ে চুয়ামেনি। ভিএআর পর্যালোচনার পর পিএসভিকে পেনাল্টি দেন রেফারি। স্পটকিক থেকে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন পেরিসিচ। পরে আরও একটি ভালো সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি সফরকারীরা। ফলে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় রিয়াল।

বিরতির পর আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা। ৫০ মিনিটে দারুণ এক সংঘবদ্ধ আক্রমণ থেকে সমতায় ফেরে লস ব্লাঙ্কোসরা। ভিনিসিয়ুসের ক্রস থেকে ইয়ান দিয়োমান্দে বল বাড়ান আর্দা গুলারকে। তাঁর ব্যাকহিল কাটব্যাক থেকে জোরালো শটে গোল করেন ফেদে ভালভার্দে।

সমতায় ফেরার পর আত্মবিশ্বাসী হয়ে ওঠে রিয়াল। একের পর এক আক্রমণে পিএসভির রক্ষণকে চাপে রাখে তারা। এ সময় বেলিংহ্যামের অ্যাক্রোবেটিক ভলি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন পিএসভির গোলরক্ষক। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রিয়ালকে। ৬০ মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে দেন ইংলিশ মিডফিল্ডার।

মার্ক কুকুরেয়া বল বাড়ান এমবাপের উদ্দেশে। ফরাসি তারকা এক স্পর্শে বলটি বেলিংহ্যামের দিকে বাড়িয়ে দিলে তা নিয়ন্ত্রণে নিয়ে দুবার জাগল করে দারুণ ভলিতে জালে পাঠান তিনি। তাঁর শট পোস্টে লেগে জালে জড়ায়।

এর চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। আর্দা গুলারের কাছ থেকে ফাঁকায় বল পেয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন এমবাপে। মিনিট দুয়েক পর ভিনিসিয়ুসের একটি শট পোস্টে লেগে ফিরে আসে।

আরও পড়ুন

টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেললেন ভারতের আরিয়া

৮৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন এমবাপে। ব্রাহিম দিয়াজের থ্রু পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান ফরাসি অধিনায়ক। চ্যাম্পিয়ন্স লিগে টানা পঞ্চম ম্যাচে গোল করলেন তিনি। এই পাঁচ ম্যাচে তাঁর গোলসংখ্যা ছয়। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ১৮ ম্যাচে তাঁর গোল ১৯টি।

ম্যাচের শেষ দিকে ৮৭ মিনিটে পিএসভির কফিনে শেষ পেরেক ঠোকেন ভিনিসিয়ুস জুনিয়র। বেলিংহ্যামের দারুণ থ্রু পাস হেডে নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে গোলরক্ষকের নিচ দিয়ে বল জালে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তাতে ৫-১ গোলের বড় জয় নিশ্চিত হয় রিয়ালের।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: