শিরোনাম
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞাখুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদেরকক্সবাজারে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৫একযোগে পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি-পদায়নস্বর্ণদ্বীপে মহড়া পরিদর্শন শেষে বিশ্রাম নয়, সচিবালয়ে ছুটলেন প্রধানমন্ত্রীপদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংকসামরিক বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় রচিত হয়েছে : প্রধানমন্ত্রীমিয়ানমারের শীর্ষ ৫ সামরিক নেতার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেললেন ভারতের আরিয়া

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ৫:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেললেন ভারতের আরিয়া
টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস খেললেন ভারতের আরিয়া

ভারতের দিল্লি দলের অধিনায়ক প্রিয়াংশ আরিয়া সৈয়দ মুশতাক আলি ট্রফিতে তামিলনাড়ুর বিপক্ষে ৬৮ বলে ১৮১ রানের ঐতিহাসিক ইনিংস খেলেছেন। এই ইনিংসটি পুরুষদের স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ এবং ভারতীয় কোনো ব্যাটারের সর্বোচ্চ রান।

এটা স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংস, কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ। ইন্দোরের ডেইলি কলেজ গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ঝড়ো শুরু করেন আরিয়া। মাত্র ১৮ বলে অর্ধশতক পূর্ণ করেন তিনি, ৩৬ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। পরবর্তী ২৪ বলে দেড়শ রানের মাইলফলকও ছাড়িয়ে যান।

আরিয়া ইনিংসে মোট ১৯টি ছক্কা হাঁকিয়েছেন। এর মধ্য দিয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে ফিন অ্যালেনের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন তিনি। অ্যালেন গত বছর মেজর লিগ ক্রিকেটে ১৫১ রান করার পথে ১৯টি ছক্কা মেরেছিলেন।

আরিয়ার ইনিংসটি কোনো ফ্লুক নয়। তিনি নিজেও অপরিচিত কেউ নন। আইপিএলে গত দুই মৌসুম ধরেই তার ব্যাট থেকে ঝড় উঠছে। পাঞ্জাব কিংসের হয়ে গত মৌসুমে দুশোর বেশি স্ট্রাইকরেটে করেছেন সাড়ে তিনশর বেশি রান। এর আগের মৌসুমে ব্যাট করেছেন প্রায় ১৮০ স্ট্রাইকরেটে, রান সাড়ে চারশর বেশি।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: