শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

এশিয়া কাপে বিশাল ব্যবধানে জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ৭:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

শুরুতে মালয়েশিয়ার কাছে হেরে হকি এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচেই বড় জয়ের দেখা পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। চায়নিজ তাইপেকে ৮-৩ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

শনিবার ‎‎ভারতের বিহারে রাজগির হকি স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে দুটি করে গোল করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ, রাকিবুল হাসান ও আশরাফুল ইসলাম। এছাড়া একটি করে গোল করেন সোহানুর রহমান ও রেজাউল করিম।

‎ম্যাচ শুরুর চার মিনিটের মধ্যে আবদুল্লাহর গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু খেলা দশ মিনিট না গড়াতেই গোল শোধ করেন চায়নিজ তাইপের সুং-ইউ। ১-১ সমতায় শেষ হয় প্রথম কোয়ার্টার।

‎দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ে বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে চায়নিজ তাইপেকে এগিয়ে দেন সুং-ইউ। ২৬ মিনিটে আবদুল্লাহই ২-২ সমতা ফেরান।

ম্যাচে দ্বিতীয় কোয়ার্টার পর্যন্ত ২-২ সমতা ছিল। তবে তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি চায়নিজ তাইপে। এই কোয়ার্টারে চার গোলের দেখা পায় বাংলাদেশ।

‎চতুর্থ কোয়ার্টারে আসে শেষ দুটি গোল। ‎৫৬ মিনিটে অধিনায়ক রেজাউল করিম পেনাল্টি কর্নার থেকে গোল করার পর ৫৮ মিনিটে ব্যবধান ৮-২ করেন আশরাফুল। তবে ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে এক গোল শোধ করে হারের ব্যবধানটা কমায় চায়নিজ তাইপে।

ভোরের আকাশ/জাআ

এশিয়া কাপবাংলাদেশ

শেয়ার করুন: