শিরোনাম
ভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকারভিভো ভি৮০ কিনলেই পাচ্ছেন ফ্রি গুগল ওয়ান ক্লাউড স্টোরেজশিক্ষার্থীদের ৩ পরামর্শ প্রধানমন্ত্রীর, রাজনীতিতে আগ্রহী হওয়ার আশাস্বাস্থ্যমন্ত্রীর হার্টে সফলভাবে দুটি রিং পরানো সম্পন্নডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবিনিত্যপণ্যের দাম ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বাজার মনিটরিং করা হচ্ছেগোপালগঞ্জের মানুষ আওয়ামী লীগকে ধর্ম মনে করেন: রাশেদ খাঁনঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনরমজান উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাল সরকার

পাকিস্তানের কাছে হারের দায় নিয়ে ক্ষমা চাইলেন শ্রাবণ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬, ৬:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের একটি ভুলে ভেঙে যায় সেই স্বপ্ন। সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় স্বাগতিকদের। দলের এই হারের পেছনে নিজের ভুলের দায় স্বীকার করে সমর্থক, সতীর্থ ও কোচদের কাছে ক্ষমা চেয়েছেন শ্রাবণ।

শনিবার (১৪ নভেম্বর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ৮৬ মিনিটে আবদুস সামাদ শাহজাদ গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন। পাকিস্তানের এই আক্রমণের সূত্রপাত হয়েছিল শ্রাবণের ভুল থেকে। অথচ ম্যাচের পুরো সময় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে বাংলাদেশকে লড়াইয়ে রেখেছিলেন এই গোলরক্ষক। তবে শেষ মুহূর্তের ভুলটি আর শুধরে নেওয়ার সুযোগ পায়নি দল।

ম্যাচের পরদিন আজ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশার কথা তুলে ধরেন শ্রাবণ। এক পোস্টে তিনি লেখেন, ‘গত রাতে স্বপ্ন দেখেছিলাম, আপনাদের সবার সঙ্গে আনন্দ উদ্‌যাপন করব। কিন্তু ভারাক্রান্ত হৃদয়ে এসব কথা লিখতে হবে, তা ভাবিনি।’

নিজের ভুলের কথা স্বীকার করে শ্রাবণ আরও লেখেন, একটি অনাকাঙ্ক্ষিত ভুল সবকিছু বদলে দিয়েছে। আমি জানি, এতে কতটা হতাশার সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে বেদনাদায়ক শিক্ষা হিসেবে নিচ্ছি। সতীর্থ, কোচ এবং প্রতিটি সমর্থকের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি। ‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ।’

তবে শ্রাবণের ভুলের জন্য তাকে এককভাবে দায়ী করতে চাননি বাংলাদেশ দলের অধিনায়ক হামজা চৌধুরী। ম্যাচ শেষে তিনি বলেন, দলের কোনো একজনকে দোষারোপ করা উচিত নয়। অন্যদিকে প্রধান কোচ থমাস ডুলিও তরুণ গোলরক্ষকের পাশে দাঁড়িয়েছেন। তার মতে, ফুটবলাররা রোবট নন; মাঠে ভুল হতেই পারে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: