শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নরওয়ের কাছে হেরে নতুন শুরুর বার্তা ব্রাজিল কোচের

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৬ জুলাই ২০২৬, ১:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্রাজিলের সংবাদ সম্মেলন শুরু হওয়ার আগেই সাংবাদিকে পূর্ণ হয়ে যায় কনফারেন্স কক্ষ। কিছুক্ষণ পর বিষণ্ন মুখে সেখানে হাজির হন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের পর একের পর এক প্রশ্নের মুখোমুখি হন তিনি। ম্যাচের কৌশল থেকে শুরু করে নিজের ভবিষ্যৎ—সব বিষয়েই খোলামেলা কথা বলেন ইতালিয়ান এই কোচ।

প্রতিটি বিশ্বকাপেই শিরোপার অন্যতম দাবিদার হিসেবে মাঠে নামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে ২০০২ সালের পর টানা ছয়টি বিশ্বকাপেই ট্রফি জয়ের স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে। এবার আনচেলত্তির মতো অভিজ্ঞ কোচের অধীনে নতুন আশার জন্ম হলেও শেষ ষোলোর বাধাই পেরোতে পারেনি সেলেসাওরা।

ক্লাব ফুটবলে অসংখ্য সাফল্যের মালিক আনচেলত্তি। রিয়াল মাদ্রিদকে তিনবার এবং এসি মিলানকে দুবার চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর পাশাপাশি ইউরোপের বিভিন্ন লিগেও একাধিক শিরোপা জিতেছেন তিনি। তবে জাতীয় দলের দায়িত্ব নিয়ে প্রথম বড় টুর্নামেন্টেই হতাশার মুখ দেখতে হলো তাকে।

ম্যাচ শেষে আনচেলত্তি বলেন, ‘স্বাভাবিকভাবেই আমরা হতাশ। কিন্তু এটাই শেষ নয়। আমাদের নতুন করে শুরু করতে হবে।’

বিশ্বকাপ থেকে বিদায়ের পর তার পদত্যাগের সম্ভাবনা নিয়েও প্রশ্ন ওঠে। যদিও সরাসরি সে বিষয়ে কিছু না বললেও দায়িত্ব চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন ব্রাজিল কোচ।

তার ভাষায়, ‘এখান থেকেই আবার শুরু করতে হবে। আমাদের দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। তাদের নিয়েই সামনে এগিয়ে যেতে হবে।’

দীর্ঘদিন ব্রাজিলের মাঝমাঠ সামলানো অভিজ্ঞ ফুটবলার ক্যাসিমেরোর ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন করা হয় আনচেলত্তিকে। জবাবে তিনি বলেন, ‘ক্যাসিমেরো ব্রাজিলকে অনেক কিছু দিয়েছে। তবে তার পজিশনের জন্য নতুন বিকল্পও খুঁজতে হবে।’

নরওয়ের কাছে হারলেও নিজেদের পারফরম্যান্স নিয়ে পুরোপুরি হতাশ নন আনচেলত্তি। তার মতে, সুযোগ কাজে লাগাতে না পারাই পরাজয়ের মূল কারণ।

আরও পড়ুন

এটি আমাদের জন্য ঐতিহাসিক রাত’, ব্রাজিলবধের পর নরওয়ে কোচ

তিনি বলেন, ‘আমার মনে হয় না আমরা এই ম্যাচে হারার যোগ্য ছিলাম। আমরা বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করেছিলাম, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। আর হালান্ডই ম্যাচে সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিয়েছে।’

উল্লেখ্য, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত প্রধান কোচ হিসেবে চুক্তিবদ্ধ রয়েছেন কার্লো আনচেলত্তি। তাই এই ব্যর্থতার পরও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েই এগিয়ে যেতে চান অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: