শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

০ রানেই ৩ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার লজ্জার রেকর্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে অবিশ্বাস্য এক ঘটনার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। টস জিতে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই প্রথম ৩ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। স্কোরকার্ডে চোখ রাখলে যেন ভুল মনে হতে পারে, কিন্তু বাস্তবে এমনই দুর্দান্ত শুরু এনে দিয়েছেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

প্রথম ওভারে আঘাত হানেন তাসকিন। ইনিংসের চতুর্থ বলে তিনি ফিরিয়ে দেন ম্যাথু শর্টকে। আগের ম্যাচেও ইনিংসের প্রথম বলেই তাসকিনের শিকার হয়েছিলেন এই ওপেনার। এবারও আউটের ধরন ছিল প্রায় একই—বোল্ড।

এরপর দ্বিতীয় ওভারে মুস্তাফিজুর রহমানের জোড়া আঘাতে আরও বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। ওভারের প্রথম বলেই সাজঘরে ফেরেন কুপার কনলি। ফলে অস্ট্রেলিয়ার ওয়ানডে ইতিহাসে মাত্র তৃতীয়বারের মতো দুই ওপেনারই শূন্য রানে আউট হওয়ার ঘটনা ঘটে। একই ওভারে ম্যাথু রেনশও উইকেটের পেছনে লিটন দাসের হাতে ক্যাচ দেন। মাঠের আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় বাংলাদেশ।

এই বিপর্যয়ের মাধ্যমে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়া মাত্র চতুর্থ দল হিসেবে কোনো রান না তুলেই প্রথম তিন উইকেট হারানোর বিব্রতকর রেকর্ডে নাম লেখায়। এর আগে এমন ঘটনা ঘটেছিল মাত্র তিনবার। সেই তালিকায় রয়েছে বাংলাদেশের নামও। ২০০৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের প্রথম তিন ব্যাটসম্যানকে টানা তিন বলে আউট করে হ্যাটট্রিক করেছিলেন চামিন্দা ভাস।

প্রথম ওয়ানডেতে জয় পাওয়ার পর সিরিজ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ। যদিও দ্বিতীয় ম্যাচেও টসে হেরেছেন স্বাগতিক অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে শুরুতেই অস্ট্রেলিয়ার ব্যাটিং ধস নামিয়ে সেই আক্ষেপ দ্রুতই ভুলিয়ে দেন বাংলাদেশের বোলাররা।

আরও পড়ুন

আর্জেন্টিনাকে বাংলাদেশের অংশ করার দাবি জয়ের

বাংলাদেশ একাদশ : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানভীর ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ : জশ ইংলিস (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনলি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট ও অ্যাডাম জাম্পা।

ভোরের আকাশ/সু.পা

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ

শেয়ার করুন: