শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আর্জেন্টিনাকে বাংলাদেশের অংশ করার দাবি জয়ের

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ জুন ২০২৬, ৭:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শুরু হয়েছে বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ফুটবল উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে ব্যস্ত ভক্ত-সমর্থকেরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও পছন্দের দল নিয়ে চলছে আলোচনা, তর্ক-বিতর্ক ও মজার নানা মন্তব্য। সেই ধারাবাহিকতায় এবার আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

আজ (১০ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে আর্জেন্টিনাকে নিয়ে একটি মজার স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসে জয় লিখেছেন, ‘আর্জেন্টিনার জনসংখ্যা ৪ কোটি ৬০ লাখ। বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত ৯ কোটি। আর্জেন্টিনা দেশটাকে বাংলাদেশের অঙ্গরাজ্য ঘোষণা করা এখন সময়ের দাবি।’

তার এই মন্তব্য মূলত রসিকতার ছলে করা হলেও তা বেশ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকেই পোস্টটি শেয়ার করে নিজেদের মতামত জানিয়েছেন। আর্জেন্টিনা সমর্থকেরা যেমন বিষয়টি উপভোগ করছেন, তেমনি প্রতিপক্ষ দলের সমর্থকেরাও মজার মন্তব্য করছেন।

বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের জনপ্রিয়তা দীর্ঘদিনের। বিশেষ করে লিওনেল মেসির নেতৃত্বে দলটির সাফল্যের পর সমর্থকের সংখ্যা আরও বেড়েছে। বিশ্বকাপ কিংবা আন্তর্জাতিক টুর্নামেন্ট এলেই দেশের বিভিন্ন এলাকায় আর্জেন্টিনার পতাকা, ব্যানার ও সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ে।

এমনকি বাংলাদেশের আর্জেন্টিনা-প্রেম নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও একাধিকবার প্রতিবেদন প্রকাশ হয়েছে। দেশটির ফুটবল ফেডারেশন এবং খেলোয়াড়দের কাছেও বাংলাদেশি সমর্থকদের ভালোবাসা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

আরও পড়ুন

সাংবাদিক প্রেমিকদের ইতিবাচক দিকগুলো

জয়ের স্ট্যাটাসেও সেই বাস্তবতারই প্রতিফলন দেখা গেছে। আর্জেন্টিনার জনসংখ্যার তুলনায় বাংলাদেশে দলটির সমর্থকসংখ্যা বেশি-এমন দাবি তুলে তিনি রসিকতার ছলে আর্জেন্টিনাকে বাংলাদেশের অঙ্গরাজ্য ঘোষণা করার কথা বলেছেন।

উল্লেখ্য, অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব নাজি জয়। সমসাময়িক নানা বিষয় নিয়ে প্রায়ই নিজের মতামত প্রকাশ করেন তিনি। এবার ফুটবল উন্মাদনার আবহে তার এই মন্তব্যও ভক্ত-অনুরাগীদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

ভোরের আকাশ/জেআ

বিশ্বকাপ ফুটবলআর্জেন্টিনাবাংলাদেশশাহরিয়ার নাজিম জয়

শেয়ার করুন: