শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের সেমিফাইনাল নির্ভর করছে শেষ দুই ম্যাচে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ৪:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডে অনুষ্ঠিত ১২ দলের এই আসরে তিন ম্যাচ শেষে দুই জয় তুলে নিয়ে সেমিফাইনালের দৌড়ে ভালোভাবেই টিকে আছে টাইগ্রেসরা। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ।

জ্যোতিদের মতো সমান পয়েন্ট আছে ভারত ও দক্ষিণ আফ্রিকার। তবে উন্নত নেট রান রেটের কারণে পয়েন্ট টেবিলে তারা এগিয়ে রয়েছে। টেবিলের শীর্ষে রয়েছে তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া। তাতেই প্রশ্ন উঠেছে, সেমিফাইনাল খেলতে বাংলাদেশকে কী করতে হবে?

সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে বাংলাদেশের সামনে সবচেয়ে সহজ সমীকরণ হলো বাকি দুই ম্যাচেই জয় পাওয়া। গ্রুপপর্বে টাইগ্রেসদের শেষ দুই প্রতিপক্ষ ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই দুই ম্যাচে জিততে পারলে কোনো হিসাব-নিকাশ ছাড়াই শেষ চারে উঠে যাবে বাংলাদেশ।

সেক্ষেত্রে অস্ট্রেলিয়াও সেমিফাইনাল নিশ্চিত করবে, আর বিদায় নেবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। তবে একটি ম্যাচে জয় পেলেও বাংলাদেশের আশা বেঁচে থাকবে। সেক্ষেত্রে জটিল সমীকরণের মুখোমুখি হতে হবে নিগার সুলতানা জ্যোতির দলকে।

আরও পড়ুন

৯৮১ দিন পর ব্রাজিল দলে নেইমার, আবেগে ভাসল বিশ্বকাপ মঞ্চ

বাংলাদেশ যদি ভারতের কাছে হেরে যায়, তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় অবশ্যই প্রয়োজন হবে। পাশাপাশি অস্ট্রেলিয়ার কাছে ভারতকে হারতে হবে। তখন ভারত, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের পয়েন্ট হবে সমান ৬। সেক্ষেত্রে সেমিফাইনালে ওঠার ভাগ্য নির্ধারণ করবে নেট রান রেট।

বাংলাদেশের সামনে তাই এখন প্রতিটি ম্যাচই কার্যত নকআউট। বিশেষ করে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফলই ঠিক করে দেবে টাইগ্রেসদের শেষ চারের ভাগ্য। বাংলাদেশ আজ (২৫ জুন) ম্যানচেস্টারে ভারতের বিপক্ষে মাঠে নামবে। এরপর ২৮ জুন লর্ডসে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগ্রেসরা। বিশ্বকাপের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ জুন ও ২ জুলাই, দ্য ওভালে।  ৫ জুলাই শিরোপা নির্ধারণী ফাইনাল গড়াবে লর্ডসে।

ভোরের আকাশ/সু.পা

নারী টি-২০ বিশ্বকাপ

শেয়ার করুন: