শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৯৮১ দিন পর ব্রাজিল দলে নেইমার, আবেগে ভাসল বিশ্বকাপ মঞ্চ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ২:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নেইমার জুনিয়র হলেও ব্রাজিল জাতীয় দলে জায়গা পাওয়া সহজ ছিল না—এমনই কঠোর অবস্থান নিয়েছিলেন সেলেসাওদের নতুন হেড কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপের দল ঘোষণার আগে তিনি স্পষ্ট জানিয়ে দেন, শতভাগ ফিট না হলে নামের জোরে কেউ দলে জায়গা পাবেন না। তবে সব শঙ্কা উড়িয়ে চূড়ান্ত দলে জায়গা পান নেইমার, আর সে ঘোষণায় আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়েছিলেন এই তারকা ফরোয়ার্ড।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে সেই আবেগেরই আরেক অধ্যায় দেখা গেল, তবে এবার আনন্দের কান্নায়। দীর্ঘ ৯৮১ দিন পর ব্রাজিলের হলুদ জার্সি গায়ে আবারও জাতীয় দলের মাঠে ফিরলেন নেইমার। দীর্ঘ ইনজুরি, পুনর্বাসন আর মাঠের বাইরে কাটানো কঠিন সময় পেরিয়ে তার এই প্রত্যাবর্তন হয়ে উঠেছে এক আবেগঘন মুহূর্ত।

স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচের আগে কোচ আনচেলত্তি নিশ্চিত করেছিলেন, নেইমার মাঠে নামবেন। তবে শুরুতে একাদশে না থেকে বেঞ্চে ছিলেন তিনি। ম্যাচের ৭৬তম মিনিটে মাতেউস কুনহার পরিবর্তে মাঠে নামলে স্টেডিয়ামজুড়ে গর্জে ওঠে দর্শকদের করতালি। দীর্ঘদিন পর প্রিয় তারকাকে জাতীয় দলে ফিরে পেয়ে উচ্ছ্বাসে ভাসেন সমর্থকরা।

এই ম্যাচেই নতুন এক ইতিহাসও গড়েন নেইমার—টানা চতুর্থ ফিফা বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের তালিকায় নাম লেখান তিনি। যদিও মাঠে সময় পেয়েছেন সীমিত, তবুও তার প্রত্যাবর্তনই ছিল ম্যাচের অন্যতম আকর্ষণ।

ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। শেষ বাঁশি বাজার পর তিনি কান্নায় ভেঙে পড়েন এবং চোখ মুছতে দেখা যায় তাকে। দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় দলে ফেরার অনুভূতি তার মুখে স্পষ্ট ছিল। পরে স্ত্রী ও কন্যার সঙ্গে দেখা হওয়ার পর সেই আবেগ ধীরে ধীরে হাসিতে রূপ নেয়।

আরও পড়ুন

কোরিয়াকে হারিয়ে নকআউটে দক্ষিণ আফ্রিকা

ডান পায়ের কাফ ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন নেইমার। সম্প্রতি সুস্থ হয়ে অনুশীলনে ফিরেছেন তিনি। ব্রাজিলের হয়ে ১২৯ ম্যাচে ৭৯ গোল করা এই ফরোয়ার্ড এখনও জাতীয় দলের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে বিবেচিত।

এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-০ গোলের দারুণ জয়ে বিশ্বকাপের রাউন্ড অব ৩২ নিশ্চিত করেছে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোল এবং মাতেউস কুনহার একটি গোলে জয়ের পথ তৈরি হয়। ম্যাচের শুরুতেই গোল করে ব্রাজিলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস, এরপর প্রথমার্ধের শেষদিকে নিজের দ্বিতীয় গোলও করেন তিনি।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: