শিরোনাম
ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহর কানসাসে গোলাগুলি, আহত ৯

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৮ জুন ২০২৬, ৪:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ শুরু হতে আর কয়েকদিন বাকি। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে মিসৌরির কানসাস সিটিতে পৌঁছে গেছে আর্জেন্টিনা দল। শহরটির স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে তাদের বেস ক্যাম্প। এই শহরেই একটি গোলাগুলির ঘটনায় নয়জন আহত হয়েছেন, তবে তারা সবাই আশঙ্কামুক্ত। ঘটনাস্থলটি ইংল্যান্ডের বেস ক্যাম্প সোয়োপ সকার ভিলেজের বেশ কাছে। এমন ঘটনায় যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দলগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

কানসাস সিটি পুলিশ জানিয়েছে যে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করা সম্ভব হয়নি এবং গুলিবিদ্ধ ভুক্তভোগীদের মধ্যে অন্তত তিনজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। শনিবার ভোর চারটার দিকে ট্রুস্ট অ্যাভিনিউয়ে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

আরও পড়ুন

ইএ স্পোর্টসের ভবিষ্যদ্বাণী : ২০২৬ বিশ্বকাপ জিততে পারে স্পেন

এই ঘটনাটি ঘটেছে ইংল্যান্ডের বেস ক্যাম্প সোয়োপ সকার ভিলেজ থেকে প্রায় চার মাইল দূরে  আর মেসিদের অনুশীলন সেন্টার থেকে ২০ মাইল দূরে। আর্জেন্টিনার ক্যাম্পে এর কোনো আঁচ পাওয়ার কথা নয়। তবে স্বস্তির কথা হলো, ইংল্যান্ড দল এখনও কানসাস সিটিতে এসে পৌঁছায়নি। আগামী বুধবার ফ্লোরিডার অরল্যান্ডোতে কোস্টারিকার বিপক্ষে তাদের একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে।

এ বিষয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের একজন মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা একটি সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ‘গান ভায়োলেন্স আর্কাইভ’-এর তথ্য অনুযায়ী ২০২৫ সালে ৪০০-এরও বেশি গোলাগুলির ঘটনা ঘটেছে।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: