শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, সূচি প্রকাশ করল বিসিবি

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ২৬ জুন ২০২৫, ৩:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, সূচি প্রকাশ করল বিসিবি
জুলাইয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান, সূচি প্রকাশ করল বিসিবি

জুলাই মাসেই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। মঙ্গলবার (২৫ জুন) আনুষ্ঠানিকভাবে এই সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৬ জুলাই ঢাকায় পা রাখবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে ২০ জুলাই, দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ২২ ও ২৪ জুলাই।

তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে রাজধানীর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই পাকিস্তানের মাটিতে এক তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। এবার ফিরতি সফরে পাকিস্তান দল বাংলাদেশে খেলবে সমান সংখ্যক ম্যাচ।

বিসিবি ও পিসিবির যৌথ সিদ্ধান্তে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি হিসেবে এই দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা হয়েছে। সফর শেষেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যাবে পাকিস্তান দল, যেখানে তাদের পরবর্তী সিরিজ রয়েছে।

ভোরের আকাশ//হ.র

বাংলাদেশ ক্রিকেট দলবিসিবিক্রিকেট টুর্নামেন্টপাকিস্তান

শেয়ার করুন: