শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরিজ জিততে বাংলাদেশের টার্গেট ১৪৪ রান

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরায় টাইগাররা। ফলে রোববার (১৯ জুলাই) বুলাওয়েতে অনুষ্ঠিত তৃতীয় ও শেষ ম্যাচটি পরিণত হয় সিরিজ নির্ধারণী লড়াইয়ে।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্বাগতিকরা সংগ্রহ করে ১৪৩ রান। ফলে সিরিজ জিততে বাংলাদেশের লক্ষ্য ১৪৪ রান। ইনিংসের শুরুতেই জিম্বাবুয়েকে ধাক্কা দেন শেখ মেহেদী হাসান। দলীয় ৬ রানের মাথায় ওপেনিং জুটি ভাঙেন তিনি।

তবে দ্বিতীয় উইকেটে ব্রায়ান বেনেট ও ডিওন মায়ার্স ৭১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে এগিয়ে নেন। বেনেট ৩৮ বলে ৪৭ রান করে আউট হন। অন্য প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করেন ডিওন মায়ার্স। ৫২ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৭২ রানের ইনিংস খেলেন তিনি।

আরও পড়ুন

ফাইনালে আর্জেন্টিনা, ২ লাখ টাকার মহিষ জবাই করে সমর্থকদের ভূরিভোজ

তবে মায়ার্স আউট হওয়ার পর জিম্বাবুয়ের মিডল ও লোয়ার অর্ডার বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতে পারেনি। অধিনায়ক সিকান্দার রাজা ৩, রায়ান বার্ল ৭, ব্র্যান্ডন ইভান্স ১ এবং ক্লাইভ মাদান্দে শূন্য রানে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত মিল্টন শুম্বা ৪ ও মাপোসা শূন্য রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন সর্বোচ্চ দুটি উইকেট নেন। এছাড়া শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম ও রিশাদ হোসেন একটি করে উইকেট শিকার করেন।

ভোরের আকাশ/সু.পা

বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ

শেয়ার করুন: