শিরোনাম
‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিত‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিত

দুই গোলে এগিয়ে থেকেও চেলসির ড্র, হার এড়াল ম্যানইউ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

লিয়াম রোজেনিয়রের কোচিংয়ে উড়ছিল চেলসি। লিডস ইউনাইটেডের বিপক্ষে দুই গোলে এগিয়ে থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা পঞ্চম জয়ের পথে ছিল তারা। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় অতিথি দল। তাতে ২-২ গোলের ড্রয়ে পয়েন্ট হারাল ব্লুরা।

জোয়াও পেদ্রোর গোলে এগিয়ে যায় চেলসি। দ্বিতীয়ার্ধে কোল পালমার পেনাল্টি থেকে স্কোর ২-০ করেন। সহজ জয়ে ম্যাচ শেষ করার আভাস দিয়েছিল তারা। কিন্তু লিডস ঘুরে দাঁড়ায়।

জেইডেন বোগলে ফাউলের শিকার হলে লুকাস এনমেচার পেনাল্টি থেকে ২-১ করেন। তারপর অবিশ্বাস্যভাবে ডিফেন্ডিংয়ে তালগোল পাকিয়ে দ্বিতীয় গোল হজম করে চেলসি। সমতা ফেরান নোয়াহ ওকাফোর। একেবারে শেষ মুহূর্তে পালমার গোলমুখের সামনে বল পেয়েও ক্রসবারের ওপর দিয়ে মেরে হতাশ করেন।

মাইকেল ক্যারিকের ম্যানইউ প্রথম হারের শঙ্কায় ছিল। তবে শেষ মুহূর্তে গোল করে পয়েন্ট উদ্ধার করেছে তারা। ক্যারিকের অধীনে টানা পঞ্চম প্রিমিয়ার লিগ জয়ের খোঁজে নেমেছিল ইউনাইটেড। কিন্তু ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের মাঠে ১-১ গোলের ড্রয়ে তিনে ওঠার ও দ্বিতীয় স্থানে থাকা ম্যানসিটির সঙ্গে পয়েন্টের ব্যবধান তিনে নামানোর সুযোগ হারাল তারা।

টমাস সোসেক ৫০তম মিনিটে বল নিয়ে বক্সে ঢুকে সহজে জাল কাঁপান। ১-০ গোলে পিছিয়ে থাকা ম্যানইউ ভেবেছিল কোবি মাইনুর ক্রসে কাসেমিরোর হেডে তারা সমতা ফিরিয়েছে। কিন্তু ভিএআর-এ দেখা গেছে ব্রাজিলিয়ান অফসাইডে ছিলেন।

ওয়েস্ট হ্যাম যখন জয়ের আনন্দ নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন ব্রায়ান এমবেউমোর বাঁকানো ক্রসে বেঞ্জামিন সেসকোর ভলি তাদের হৃদয় ভেঙে দেয়। ইনজুরি টাইমের ৬ মিনিটে গোল করে পয়েন্ট ভাগাভাগি করে ম্যানচেস্টার ক্লাব।

২৬ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে চারেই থাকতে হলো ম্যানইউকে। আর চেলসি সমান ম্যাচ খেলে এক পয়েন্ট পেছনে থেকে পঞ্চম স্থানে।

ভোরের আকাশ/আ.র

ইংলিশ প্রিমিয়ার লিগ

শেয়ার করুন: