শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিরোপা হারিয়ে আবেগাপ্লুত মেসি, প্রশংসায় ভাসালেন স্পেনকে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে জাদুকরী পারফরম্যান্স দেখাতে পারেননি অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচ শেষে রানার্সআপের পদক গলায় ঝুলিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। তবে হতাশার মধ্যেও প্রতিপক্ষ স্পেনের শ্রেষ্ঠত্ব স্বীকার করতে দ্বিধা করেননি আর্জেন্টাইন মহাতারকা।

১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছিল আর্জেন্টিনা। কিন্তু অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে ফেরান তোরেসের একমাত্র গোলে সেই স্বপ্ন ভেঙে যায়। ১-০ ব্যবধানে হেরে শিরোপা হাতছাড়া করে আলবিসেলেস্তেরা।

স্কোরলাইন ১-০ হলেও পুরো ম্যাচজুড়ে আধিপত্য ছিল স্পেনের। বল দখল, পাসিং ও আক্রমণ—সব বিভাগেই আর্জেন্টিনাকে ছাড়িয়ে যায় 'লা রোজা'। ফাইনালে তারা ২০টি শট নেয়, যেখানে আর্জেন্টিনার শট ছিল মাত্র দুটি। পাশাপাশি স্পেন ৮৪৫টি সফল পাস সম্পন্ন করে, আর্জেন্টিনার পাস ছিল ৪৩৩টি।

আরও পড়ুন

মাত্র এক গোল হজম করে স্পেনের ঐতিহাসিক বিশ্বকাপ জয়

ম্যাচ শেষে দর্শকদের উদ্দেশে কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি মেসি। তিনি বলেন, "আমি দুঃখিত। তবে আমি জানি, আমরা আমাদের সর্বস্ব উজাড় করে খেলেছি।"

প্রতিপক্ষের প্রশংসা করে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, "সত্যি বলতে, ওরা আমাদের চেয়ে ভালো খেলেছে। আমরা হেরেছি এবং সেই হার মেনে নিচ্ছি। তবে এর অর্থ এই নয় যে, এ পর্যন্ত আমরা যা অর্জন করেছি, তা ভুলে যাব। আমি আমার দেশের মানুষ, আমাদের খেলোয়াড় এবং পুরো জাতিকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই।"

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: