শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাত্র এক গোল হজম করে স্পেনের ঐতিহাসিক বিশ্বকাপ জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। এই জয়ের মধ্য দিয়ে শুধু বিশ্বসেরার মুকুটই নয়, ফুটবল ইতিহাসে নতুন এক রেকর্ডও নিজেদের করে নিয়েছে লা রোহা।

পুরো টুর্নামেন্টে স্পেন খেলেছে মোট আটটি ম্যাচ। অবিশ্বাস্য হলেও সত্যি, এই আট ম্যাচে তারা হজম করেছে মাত্র একটি গোল। বিশ্বকাপ ইতিহাসে কোনো চ্যাম্পিয়ন দলের এক আসরে সবচেয়ে কম গোল হজম করে শিরোপা জেতার নতুন রেকর্ড এটি।

এর আগে এই রেকর্ড ছিল দুই গোল হজমের। যৌথভাবে সেই কীর্তির মালিক ছিল তিনটি দল। ১৯৯৮ সালের বিশ্বকাপে ফ্রান্স প্রথম দল হিসেবে মাত্র দুই গোল হজম করে শিরোপা জিতেছিল। পরে ২০০৬ সালে ইতালি এবং ২০১০ সালে স্পেনও একই কীর্তি গড়ে সেই রেকর্ডে ভাগ বসায়।

আরও পড়ুন

শিরোপা স্পেনের, সমালোচনার কেন্দ্রে আর্জেন্টিনার আচরণ

তবে আগের তিনটি দলই সাতটি করে ম্যাচ খেলে এই সাফল্য অর্জন করেছিল। অন্যদিকে, ২০২৬ বিশ্বকাপে নকআউট পর্বে অতিরিক্ত একটি ম্যাচ খেলেও স্পেন পুরো আসরে মাত্র একবারই প্রতিপক্ষকে গোলের সুযোগ দিয়েছে।

স্পেনের বিপক্ষে টুর্নামেন্টে একমাত্র গোলটি করেছিলেন বেলজিয়ামের চার্লস ডি কেটেলারে। কোয়ার্টার ফাইনালে তার সেই গোলের পর আর কোনো প্রতিপক্ষ স্প্যানিশ রক্ষণ ভাঙতে পারেনি। দুর্দান্ত রক্ষণ, শৃঙ্খলিত দলীয় পারফরম্যান্স এবং কার্যকর আক্রমণের সমন্বয়েই ইতিহাসের অন্যতম সেরা রক্ষণাত্মক বিশ্বকাপ অভিযান উপহার দিয়েছে স্পেন।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: