শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অভিষেকে ইস্ট বেঙ্গলের কাছে ৪-০ গোলে রাজশাহী স্টারসের হার

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ৬:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নারী ফুটবলে সাফল্যের ইতিহাস বেশ সমৃদ্ধ। তবে দেশের কোনো নারী ফুটবল ক্লাব এর আগে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পায়নি। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবারের মতো এএফসি ওমেন্স চ্যাম্পিয়ন্স লিগে দেশের প্রতিনিধিত্ব করছে রাজশাহী স্টারস।

তবে অভিষেকটা সুখকর হয়নি বাংলাদেশের ক্লাবটির। সোমবার (১৭ আগস্ট) নিজেদের প্রথম ম্যাচে ভারতের ইস্ট বেঙ্গলের কাছে ৪-০ গোলে হেরেছে রাজশাহী স্টারস। ম্যাচের শুরু থেকেই রাজশাহীর ওপর চাপ তৈরি করে ইস্ট বেঙ্গল। ১০ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন অলিভিয়া। এরপর ১৬ মিনিটের ব্যবধানে ব্যবধান দ্বিগুণ করেন ওস্তাম ওরাওন।

প্রথমার্ধের শেষ দিকে আবারও গোলের দেখা পান অলিভিয়া। ৩৮ মিনিটে তার দ্বিতীয় গোলেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইস্ট বেঙ্গল। দ্বিতীয়ার্ধেও ম্যাচে ফিরতে পারেনি রাজশাহী স্টারস। শেষ পর্যন্ত আরও একটি গোল হজম করে ৪-০ ব্যবধানের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের ক্লাবটি।

রাজশাহী স্টারসের দলে ঋতুপর্ণা চাকমা ছাড়া বাংলাদেশ জাতীয় দলের প্রায় সব গুরুত্বপূর্ণ ফুটবলারই রয়েছেন। জাতীয় দলের অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে গড়া দলটি অবশ্য ভারতের ক্লাবটির বিপক্ষে একটি গোলও করতে পারেনি। বিপরীতে চার গোল হজম করে হতাশাজনক হার দিয়ে শুরু করেছে আন্তর্জাতিক মিশন।

আরও পড়ুন

বাংলাদেশের টেস্ট জয়ে হাসান-মিরাজদের প্রশংসায় চেন্নাই সুপার কিংস

কয়েক মাস আগে ভারতে অনুষ্ঠিত সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে ভারতের বিপক্ষে দুই ম্যাচে হেরেছিল বাংলাদেশ। এবার ক্লাব ফুটবলেও ভারতের একটি দলের বিপক্ষে একই পরিণতি হলো।

রাজশাহী স্টারসের সামনে এখন ঘুরে দাঁড়ানোর সুযোগ। আগামী বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাগতিক মালয়েশিয়ার ক্লাব সাবাহ এফএর বিপক্ষে মাঠে নামবে তারা। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে গুয়ামের একটি ক্লাবের মুখোমুখি হবে বাংলাদেশের প্রতিনিধিরা।

ভোরের আকাশ/সু.পা  

রাজশাহী স্টারসের হার

শেয়ার করুন: