শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

বাংলাদেশের টেস্ট জয়ে হাসান-মিরাজদের প্রশংসায় চেন্নাই সুপার কিংস

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ৫:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম সফল দল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। দলটির নামের সঙ্গে দীর্ঘদিন ধরেই জড়িয়ে আছে ভারতের কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির নাম। ধোনির নেতৃত্বে একাধিকবার শিরোপা জেতা এই দলেই খেলেছেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত মোস্তাফিজই একমাত্র বাংলাদেশি ক্রিকেটার, যিনি সিএসকের হয়ে আইপিএলে মাঠে নেমেছেন।

তবে বাংলাদেশের ক্রিকেটারদের প্রতি চেন্নাই সুপার কিংসের আগ্রহ যে রয়েছে, সেটিই যেন নতুন করে মনে করিয়ে দিল দলটির সাম্প্রতিক এক পোস্ট। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর দলের গুরুত্বপূর্ণ তিন ক্রিকেটার হাসান মাহমুদ, তানজিদ হাসান তামিম ও মেহেদী হাসান মিরাজের ছবি প্রকাশ করে তাদের প্রশংসা করেছে সিএসকে।

আরও পড়ুন

৬৫ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় যাচ্ছেন রদ্রি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশের এই জয়ের প্রশংসা করে সিএসকে লিখেছে, ‘অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম জয়, আর কী দুর্দান্তভাবেই না জয়টা এলো! কী দারুণ এক স্মরণীয় টেস্ট খেলল বাংলাদেশ!’ বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটির এমন প্রশংসা সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সাড়া ফেলেছে।

ভোরের আকাশ/সু.পা

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট

শেয়ার করুন: