শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জিম্বাবুয়ে সিরিজে লিটনের দলে ফেরার অপেক্ষা আরও বাড়ল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ জুন ২০২৬, ৩:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি মাসে ওয়ানডে সিরিজ চলাকালে পায়ের চোটে পড়েছিলেন লিটন কুমার দাস। যে কারণে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজেও মাঠে নামা হয়নি এই ক্রিকেটারের। এরপর জিম্বাবুয়ে সফরের টেস্ট সিরিজ থেকেও ছিটকে যান লিটন। ওয়ানডে সিরিজের শুরুতেও তার ফেরার সম্ভাবনা কম।

লিটনের চোটের অগ্রগতি নিয়ে কথা বলেছেন জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান। এক ভিডিও বার্তায় তিনি জানান, ‘লিটন বর্তমানে বাম পায়ের কাফ মাসলের চোটে ভুগছেন এবং সেটি এখনও গ্রেড ওয়ান পর্যায়েই রয়েছে। সাধারণত এ ধরনের চোট থেকে সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। এরই মধ্যে তার দুই সপ্তাহ পার হয়ে গেছে।’

আরও পড়ুন

ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপে নতুন ইতিহাস গড়রতে চায় জাপান

তিনি আরও জানান, ‘ইনশাআল্লাহ, আমরা আশা করছি তিনি তিন সপ্তাহের মধ্যেই পুরোপুরি সেরে উঠবেন’ তবে আসন্ন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লিটনের খেলার সম্ভাবনা খুবই কম বলেও জানিয়েছেন বায়েজিদ। যদিও দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে তাকে পাওয়ার আশা দেখছে টিম ম্যানেজমেন্ট।

জাতীয় দলের এই ফিজিও বলেন, ‘যদি তিনি ফিটনেস টেস্ট এবং অন্যান্য সব প্যারামিটারে উত্তীর্ণ হতে পারেন, তাহলে ইনশাআল্লাহ তিনি দলের জন্য অ্যাভেইলেবল থাকবেন।’

ভোরের আকাশ/সু.পা

বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজ

শেয়ার করুন: