শিরোনাম
‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিত‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিত

মেসি ম্যাজিকে লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

লিগস কাপে টানা ষষ্ঠ জয় তুলে নিল লিওনেল মেসির ইন্টার মায়ামি। বুধবার ভোরে সেমিফাইনালে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪-১ গোলে হারিয়েছে মেসিবাহিনী। এই জয়ে প্রথমবারের মতো এই আসরের ফাইনালে জায়গা করে নিয়েছে মায়ামি।

ইনজুরি থেকে ফিরে এক ম্যাচ খেলে আবারও অস্বস্তিতে পড়েছিলেন লিওনেল মেসি। যে কারণে মাঝে ইন্টার মায়ামির জার্সিতে দুটি ম্যাচ মিস করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। তবে লিগস কাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ফেরালেন কোচ হাভিয়ের মাশ্চেরানো। আর ফেরার ম্যাচে বিতর্কিত এক পেনাল্টিসহ জোড়া গোল করে মায়ামির ফাইনাল নিশ্চিত করেছেন মেসি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। যদিও ম্যাচের প্রথম লিড নিয়েছিল সফরকারী অরল্যান্ডোই। তবে এরপরই ঘুরে দাঁড়ায় মায়ামি। মেসির জোড়া গোলের পাশাপাশি তেলাস্কো সেগোভিয়ার এক গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে ফ্লোরিডার ক্লাবটি। আগামী ৩১ আগস্ট লিগস কাপের ফাইনালে মেসি-সুয়ারেজদের প্রতিপক্ষ এলএ গ্যালাক্সি কিংবা সিয়েটল সাউন্ডার্স এফসি।

এদিন ম্যাচে বল দখলের পাশাপাশি গোলের লক্ষ্যে নেয়া শটেও আধিপত্য ছিল মায়ামির। ৫৯ শতাংশ বল পজেশনের সঙ্গে গোলের জন্য শট নিয়েছিল ১৪টি, যার ৬টি ছিল লক্ষ্যে। বিপরীতে ৪১ শতাংশ বল পজেশন ধরে রেখে গোলের জন্য ১১টি শট নিয়েছিল অরল্যান্ডো, যার মধ্যে ৪টি লক্ষ্যে ছিল। ম্যাচে জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় অনেকটা সময় ১০ জন নিয়ে খেলেছে অরল্যান্ডো।
 
অবশ্য ম্যাচের গোল করে অরল্যান্ডোই। প্রথমার্ধের যোগ করা সময়ে মারকো পাসালিচের ১৮ গজ দূর থেকে নেয়া শট মায়ামির জালে জড়ায়। সফরকারীদের সেই লিড টিকেছিল ৭৭ মিনিট পর্যন্ত। তবে যখন নিজেদের বক্সে মায়ামির তাদেও আলেন্দে ফাউলের শিকার হলে ডেভিড ব্রেকালো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন ব্রেকালো। বাকি সময় ১০ জন নিয়ে খেলেছে অরল্যান্ডো।

সফল স্পটকিকে মেসি ঠান্ডা মাথায় মায়ামিকে সমতায় ফেরান। ৮৮ মিনিটে সতীর্থ জর্দি আলবার সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর বক্সে ঢুকে কোণাকুণি মাটি কামড়ানো শট নেন আলবিলেস্তে তারকা। যা অরল্যান্ডো গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও নাগাল পাননি। প্রতিপক্ষের একজন কম থাকার সুবিধা নিয়ে যোগ করা সময়ের প্রথম মিনিটে ‍মায়ামির তৃতীয় গোলটি করেন সেগোভিয়া। লুই সুয়ারেজের সঙ্গে দারুণ বোঝাপড়ায় তিনিও বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেছেন।

৩-১ গোলের এই জয় লিগস কাপের ফাইনালের পাশাপাশি ২০২৬ কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপেও জায়গা নিশ্চিত করেছে মায়ামি।

ভোরের আকাশ/তা.কা

ইন্টার মায়ামিলিওনেল মেসি

শেয়ার করুন: