শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২০২৬ বিশ্বকাপে শাকিরার ফিরছেন নতুন গান ‘দাই দাই’ নিয়ে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৮ মে ২০২৬, ৩:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ আর শাকিরা—এই দুটি নাম যেন একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে। এবারও বিশ্বমঞ্চে ফিরে আসছেন এই লাতিন সুপারস্টার। আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে তিনি প্রকাশ করেছেন নতুন গান ‘দাই দাই’-এর টিজার, যা ইতোমধ্যেই ফুটবলভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক মিনিটের টিজার ভিডিও প্রকাশ করেন শাকিরা। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “মারাকানা স্টেডিয়াম থেকে, এটি ‘দাই দাই’, ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল গান।”

টিজারে দেখা যায়, ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়াম-এর মাঠে হলুদ জার্সি ও নীল শর্টস পরে ফুটবল হাতে দাঁড়িয়ে আছেন শাকিরা। তার চারপাশে বিভিন্ন দেশের সংস্কৃতি তুলে ধরা নৃত্যশিল্পীদের পারফরম্যান্স, আতশবাজি এবং ‘উই আর রেডি’ বার্তা ফুটে ওঠে ভিডিওজুড়ে।

গানের অংশবিশেষে শাকিরাকে শোনা যায়, ‘হেয়ার ইন দিস প্লেস, ইউ বিলং’-এর সঙ্গে যুক্ত হয় আরেকটি পুরুষ কণ্ঠের অংশ। পুরো গানটি আগামী ১৪ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেক ভক্তের মতে, শাকিরার প্রত্যাবর্তন বিশ্বকাপের উৎসবমুখর আবহ আরও বাড়িয়ে দিয়েছে। কেউ লিখেছেন, “বিশ্বকাপকে বাঁচাতে রানি ফিরে এসেছেন।”

বিশ্বকাপের গান ও শাকিরার সম্পর্ক নতুন নয়। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)’ বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। প্রায় ১৬ বছর পর আবারও বিশ্বমঞ্চে ফিরছেন তিনি।

আগামী ২০২৬ বিশ্বকাপ শুরু হবে ১১ জুন মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

আরও পড়ুন

ক্যারিয়ারই এখন সবচেয়ে বড় ভালোবাসা: মিথিলা

এদিকে শাকিরার ‘দাই দাই’ ছাড়াও কোকা-কোলা আলাদাভাবে একটি অফিসিয়াল থিম সং প্রকাশ করেছে, যেখানে ভ্যান হ্যালেনের ‘জাম্প’ গানের নতুন সংস্করণ ব্যবহার করা হয়েছে।

তবে ফুটবল বিশ্বকাপের আবেগের সঙ্গে শাকিরার নাম যে বিশেষভাবে জড়িয়ে আছে, তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। ‘ওয়াকা ওয়াকা’র পর এবার ‘দাই দাই’ দিয়েও বিশ্বকাপ মাতাতে প্রস্তুত এই তারকা।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: