শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২ জুলাই ২০২৫, ৬:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারাল বাংলাদেশ
ঋতুপর্ণার জোড়া গোলে মিয়ানমারকে হারাল বাংলাদেশ

নারী এশিয়ান কাপের বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ঋতুপর্ণা চাকমার জোড়া গোলে শক্তিশালী মিয়ানমারের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ।

বুধবার (২ জুলাই) ইয়াঙ্গুনের থুয়ানা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচে মিয়ানমারকে ২-১ ব্যবধানে হারায় লাল-সবুজের প্রতিনিধিরা।

এদিন ম্যাচের প্রথম মিনিটেই জোরালো আক্রমণ সাজায় মিয়ানমার।  তবে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয় সে আক্রমণ।  এরপর পাল্টা আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রন নেয় বাংলাদেশ।

১৯ মিনিটে ঋতুপর্ণার জোরালো শটে লিড নেয় বাংলাদেশ।  এরপর ৭২ মিনিটে আবারও স্কোরশিটে নাম লেখান তিনি।  এতে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ।  তবে ম্যাচের শেষ মুহূর্তে একটি গোল শোধ করে মিয়ানমার।

এ জয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলার পথে অনেকটাই এগিয়ে গেলো মনিকা-তহুরারা।  শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের বিপক্ষে জয় অথবা ড্র হলেই ইতিহাস সৃষ্টি করবে বাংলাদেশ।  প্রথমবারের মতো খেলবে এশিয়ান কাপের মূলপর্বে।

এর আগে, ২০১৮ সালের অলিম্পিক বাছাইয়ে মিয়ানমারের কাছে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশের মেয়েরা।  বিপক্ষে থাকা এসব সংখ্যা অতিক্রম করে দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে পিটার বাটলারের দল।  নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে আসর শুরু করে লাল-সবুজের প্রতিনিধিরা।

ভোরের আকাশ/জাআ

নারী এশিয়ান কাপমিয়ানমারবাংলাদেশ

শেয়ার করুন: