শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

ইয়ামালকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জয়ের পথে মেসি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ২:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনাকে টানা দ্বিতীয় বিশ্বকাপ ফাইনালে তোলার পথে লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্স নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শুধু গোল্ডেন বুট নয়, আরেকটি ব্যালন ডি’অর জয়ের দৌড়েও এখন সবচেয়ে এগিয়ে থাকা নাম আর্জেন্টাইন মহাতারকার।

ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে আর্জেন্টিনার ২-১ গোলের জয়ে মেসি নিজে গোল না পেলেও ছিলেন দলের সবচেয়ে প্রভাবশালী খেলোয়াড়দের একজন। এনজো ফার্নান্দেজ ও লাউতারো মার্টিনেজের করা দুই গোলেই ছিল তার প্রত্যক্ষ অবদান। এই ম্যাচের পর বিশ্বকাপে মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮টি এবং অ্যাসিস্ট ৪টি।

গোল্ডেন বুটের লড়াইয়ে সমান ৮ গোল নিয়ে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ফ্রান্সের কিলিয়ান এমবাপে। তবে অ্যাসিস্টের দিক থেকে এগিয়ে থাকায় টাইব্রেকারে সুবিধাজনক অবস্থানে রয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক।

বিভিন্ন প্রেডিকশন মার্কেট ও স্পোর্টসবুকের হিসাবেও গোল্ডেন বুট জয়ের সম্ভাবনায় মেসিকে এগিয়ে রাখা হচ্ছে। যুক্তরাষ্ট্রভিত্তিক পূর্বাভাস প্রতিষ্ঠান কালশির তথ্য অনুযায়ী, এই পুরস্কার জয়ের ক্ষেত্রে মেসির সম্ভাবনা ৫৯ শতাংশ। এমবাপের গোলসংখ্যা সমান হলেও তার অ্যাসিস্ট ৩টি।

তবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে এমবাপের সামনে মেসিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে। যদিও সেমিফাইনালে পরাজয়ের পর ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম দিতে পারেন বলে আলোচনা রয়েছে। অন্যদিকে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের গোল ৬টি ও অ্যাসিস্ট ১টি হওয়ায় তিনিও এই লড়াইয়ে কিছুটা পিছিয়ে আছেন।

ব্যালন ডি’অরের হিসাবেও বড় পরিবর্তন এসেছে বিশ্বকাপের নকআউট পর্বে। টুর্নামেন্ট শুরুর আগে কিলিয়ান এমবাপে, হ্যারি কেইন ও বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকে ঘিরে বেশি আলোচনা থাকলেও আর্জেন্টিনার ফাইনাল নিশ্চিত হওয়ার পর মেসির অবস্থান আরও শক্ত হয়েছে।

বর্তমান অডস অনুযায়ী, মেসিকে নবম ব্যালন ডি’অর জয়ের অন্যতম বড় দাবিদার হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে স্পেনকে ফাইনালে তোলা ইয়ামালও আলোচনায় রয়েছেন। তবে ব্যক্তিগত পরিসংখ্যানে দুই খেলোয়াড়ের মধ্যে বড় ব্যবধান রয়েছে। পুরো টুর্নামেন্টে ইয়ামালের গোল ১টি, অ্যাসিস্ট নেই। বিপরীতে মেসি সরাসরি ১২টি গোলে অবদান রেখেছেন।

আরও পড়ুন

এলপিএলে ফিক্সিংকাণ্ডে জাফনা কিংসের মালিক গ্রেপ্তার

অবশ্য স্পেন বিশ্বকাপ জিতলে এবং ফাইনালে ইয়ামাল অসাধারণ পারফরম্যান্স করলে সমীকরণ বদলে যেতে পারে। তবে এখন পর্যন্ত আর্জেন্টিনার সাফল্যের পেছনে মেসির ধারাবাহিক পারফরম্যান্সই তাকে সবচেয়ে এগিয়ে রেখেছে।

২০০৯ সালে প্রথমবার ব্যালন ডি’অর জেতা মেসি সর্বশেষ এই পুরস্কার পান ২০২৩ সালে। এবার নবমবারের মতো জিততে পারলে তিনি পাঁচবারের বিজয়ী ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নেবেন। রোনালদো সর্বশেষ ব্যালন ডি’অর জিতেছিলেন ২০১৭ সালে।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: