শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক
দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন মুশফিক

কুঁচকির চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই তথ্য নিশ্চিত করেছে।

মুশফিক চোটটি পেয়েছিলেন জোহানেসবার্গে প্রথম ম্যাচ চলাকালে। ওই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ২২ রান করেন তিনি, প্রথমটিতে আউট হন শূন্য রানে। মুশফিকের চোটের জায়গায় পরে এমআরআই স্ক্যান করানো হয়। সেখানে প্রদাহ পাওয়া গেছে। চোট থেকে সেরে উঠতে তাকে এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম খান বলেন, ‘চোট যাতে আরও গুরুতর না হয়, সে জন্য তাকে অবিলম্বে বিশ্রাম নিতে হবে এবং নির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। ফলে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না।’

আরও পড়ুন

কাল শুরু হচ্ছে এসএমই মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এ নিয়ে বাংলাদেশের দুজন ক্রিকেটার টেস্ট স্কোয়াড থেকে ছিটকে গেলেন। হাসান মাহমুদের অবশ্য দক্ষিণ আফ্রিকা সিরিজই শেষ। কনুইয়ের চোটের কারণে প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশের সাদা বলের সিরিজেও খেলা হবে না তার। ফলে দেশে ফিরতে হচ্ছে তাকে।

৯ উইকেটে হারের ম্যাচে হাসান বাংলাদেশের সবচেয়ে সফল বোলার। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে ১১৮ রানের বিনিময়ে ৪ উইকেট নেন তিনি। পেয়ে যেতে পারতেন ফাইফারের দেখাও। কিন্তু নো বল হওয়ায় বেঁচে যান ডেন প্যাটারসন। শেষ পর্যন্ত সেই উইকেটটি নেন এবাদত হোসেন।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: