শিরোনাম
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষপুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকারইউপি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল করতে পারবে ইসি‘গ্যারান্টি দিলাম, আগামী ১০ বছরেও সরকার পরিবর্তন হবে না’রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎসশস্ত্র বাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার কাজ শুরু: প্রধানমন্ত্রীবিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রীগোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ

কাল শুরু হচ্ছে এসএমই মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬, ৬:৩২ অপরাহ্ন

শেয়ার করুন:
কাল শুরু হচ্ছে এসএমই মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
কাল শুরু হচ্ছে এসএমই মেলা, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রোববার (২২ নভেম্বর) শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬। সাত দিনব্যাপী এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শতভাগ দেশীয় পণ্যের এ আয়োজনে অংশ নেবেন সারাদেশের প্রায় সাড়ে ৩৫০টি ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান।

শনিবার (২১ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, দেশের সিএমএসএমই খাতের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোববার (২২ নভেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মেলার উদ্বোধনী অনুষ্ঠান হবে। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো: ফজলুল হক। অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে দেয়া হবে ‘জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬’।

আরও পড়ুন

ডিসেম্বরে আওয়ামী লীগের মৃত্যু হবে: রাশেদ খাঁন

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফ্যাশন ডিজাইন খাতের ৯৮টি, পাদুকা ও চামড়াজাত পণ্যের ৩৭টি, পাটজাত পণ্যের ৩৫টি, হস্ত ও কারুশিল্পের ৩৫টি এবং কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের ৩০টি প্রতিষ্ঠান। এ ছাড়া জুয়েলারি, হালকা প্রকৌশল, হারবাল ও প্রসাধনী, তথ্যপ্রযুক্তি, প্লাস্টিক ও রাবারসহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা অংশ নেবেন। অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রায় ৬০ শতাংশই নারী। এবারের মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে সরকারের অগ্রাধিকার প্রকল্প ‘এক গ্রাম এক পণ্য’। এর আওতায় সারাদেশের এসএমই ক্লাস্টার ও অগ্রাধিকার খাতের ৭৮টি প্রতিষ্ঠান অংশ নেবে। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২৮টি প্রতিষ্ঠান মেলায় যুক্ত থাকবে। শিল্প মন্ত্রণালয়ের সাতটি দফতর ও সংস্থাও তাদের কার্যক্রম তুলে ধরবে।

মেলায় বিদেশী বা আমদানিকৃত পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ থাকবে না। কেবল দেশীয় উৎপাদনকারী কিংবা সেবামূলক মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারাই পণ্য প্রদর্শন ও বিক্রি করতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রবেশে কোনো ফি লাগবে না।

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: