শিরোনাম
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিততত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

সমুদ্রপথে স্পেন যাওয়ার সময় মরক্কো ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ৬:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আফ্রিকা থেকে উন্নত জীবনের স্বপ্নে ইউরোপে পাড়ি জমানোর ঘটনা নতুন নয়। ভালো ভবিষ্যতের আশায় প্রতিবছরই আফ্রিকার বিভিন্ন দেশের অসংখ্য মানুষ ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন। সেই স্বপ্নই দেখেছিলেন মরক্কোর নারী ফুটবলার ফাতেন বিন ওমর আল আজিজি। 

তবে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সিউতায় পৌঁছানোর আগেই সাগরে প্রাণ হারান তিনি। এরই মধ্যে তার দাফন সম্পন্ন হয়েছে। শেষ বিদায় জানাতে সেখানে শত শত শোকাহত মানুষ উপস্থিত হন।

আরও পড়ুন

ম্যাচ ফিক্সিং ষড়যন্ত্রে জড়িত আখিলেশ রেড্ডি ৮ বছর নিষিদ্ধ

পারিবারিক সূত্র জানিয়েছে, ফাতেনের মৃত্যুর দিনই তার বহু প্রতীক্ষিত শেনজেন ভিসা অনুমোদিত হয়। অর্থাৎ বৈধভাবে ইউরোপে যাওয়ার অনুমতি পাওয়ার দিনেই অবৈধ ও ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে যাত্রা করতে গিয়ে তার করুণ মৃত্যু ঘটে।

উত্তর আফ্রিকা থেকে ইউরোপে প্রবেশের অন্যতম আলোচিত ও ঝুঁকিপূর্ণ পথ হলো সিউতা সীমান্ত। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ফাতেনের মৃত্যুর ঘটনাই একমাত্র নয়; সাম্প্রতিক সময়েও একই রুটে ইউরোপে প্রবেশের চেষ্টা করতে গিয়ে আরও কয়েকজন অভিবাসী প্রাণ হারিয়েছেন।

ভোরের আকাশ/সু.পা

সমুদ্রপথে স্পেন, ফুটবলারের মৃত্যু

শেয়ার করুন: