শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নারী ক্রিকেটের উন্নয়নে কোচ নিয়োগসহ একাধিক সিদ্ধান্ত বিসিবির

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ করে বেশ কয়েকদিন আগেই দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সংক্ষিপ্ত বিরতির পর আবারও অনুশীলনে ফিরেছেন ক্রিকেটাররা। বর্তমানে তারা সিলেটে ফিটনেস ক্যাম্পে অংশ নিচ্ছেন। আগামী ১০ আগস্ট থেকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে স্কিল ক্যাম্প।

এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভায় নারী ক্রিকেট নিয়ে নেওয়া হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর মধ্যে অন্যতম হলো জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির মেয়াদ নবায়ন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের জুলাই পর্যন্ত জাতীয় দলের জন্য ১৭ জন নারী ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির আওতায় রাখা হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে রয়েছেন স্পিনার নাহিদা আক্তার, ব্যাটার শারমিন আক্তার সুপ্তা এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

এ ছাড়া ‘বি’ ক্যাটাগরিতে সাতজন, ‘সি’ ক্যাটাগরিতে দুজন এবং ‘ডি’ ক্যাটাগরিতে পাঁচজন ক্রিকেটার জায়গা পেয়েছেন।

আরও পড়ুন

ঝড়ের তাণ্ডবে দেয়াল ধসে সাবেক ব্রাজিল ফুটবলারের মৃত্যু

অন্যদিকে, প্রথম শ্রেণির নারী ক্রিকেটের জন্য ৩৭ জন ক্রিকেটারকে চুক্তিবদ্ধ করা হয়েছে। সব মিলিয়ে আগামী মৌসুমে বিসিবির বিভিন্ন চুক্তির আওতায় থাকছেন ৫৪ জন নারী ক্রিকেটার। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, তৃণমূল পর্যায়ে নারী ক্রিকেটের উন্নয়নে দেশের আট বিভাগে আটজন নারী কোচ নিয়োগ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে সাবেক নারী ক্রিকেটার এবং লেভেল-১ কোচিং সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ভোরের আকাশ/সু.পা

নারী ক্রিকেট, বিসিবি

শেয়ার করুন: