শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৬৮ বছর আগের স্মৃতি ২০২৬ বিশ্বকাপে :একদিনে ৪ ম্যাচই ড্র

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের মঞ্চে ৬৮ বছর আগের একটি বিরল ঘটনা আবারও ফিরে এসেছে। টুর্নামেন্ট আয়োজকদের স্থানীয় সময় অনুযায়ী ১৫ জুন অনুষ্ঠিত চারটি ম্যাচের একটিতেও জয়-পরাজয় নির্ধারিত হয়নি। সবকটি ম্যাচই শেষ হয়েছে ড্রয়ে, যা বিশ্বকাপ ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো ঘটল।

সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিকের তথ্য অনুযায়ী, ১৯৫৮ বিশ্বকাপে একদিনে অনুষ্ঠিত আটটি ম্যাচের মধ্যে চারটি ড্র হয়েছিল, যা তখন একদিনে সর্বোচ্চ সংখ্যক ড্রয়ের রেকর্ড গড়েছিল। ৬৮ বছর পর ২০২৬ বিশ্বকাপের ১৫ জুনেও দেখা গেল একই ঘটনা। কাকতালীয়ভাবে সেই ঐতিহাসিক দিনটিও ছিল ১৫ জুন।

১৯৫৮ সালের ওই দিনে স্বাগতিক সুইডেন ও ওয়েলস গোলশূন্য ড্র করে। যুগোস্লাভিয়া ও প্যারাগুয়ের ম্যাচ শেষ হয় ৩-৩ গোলে। ইংল্যান্ড-অস্ট্রিয়া এবং নর্দান আয়ারল্যান্ড-পশ্চিম জার্মানির ম্যাচ দুটি শেষ হয়েছিল ২-২ গোলের সমতায়।

এবারের আসরেও চারটি ড্র হওয়া ম্যাচ ছিল উত্তেজনায় ভরপুর। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল স্পেন ও বিশ্বকাপে অভিষেক হওয়া কেপ ভার্দের লড়াই। তারকাবহুল স্পেন আক্রমণে আধিপত্য বিস্তার করলেও দুর্দান্ত রক্ষণভাগ গড়ে কেপ ভার্দে তাদের কোনো গোল করতে দেয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি গোলশূন্য সমতায় শেষ হয়।

অন্য ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে শুরুতেই চমক দেখায় মিসর। ম্যাচের ২০তম মিনিটে এগিয়ে গিয়ে জয়ের স্বপ্ন দেখলেও ৬৬ মিনিটে আত্মঘাতী গোলে সমতা ফেরে বেলজিয়াম। ফলে ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

একই স্কোরলাইনে শেষ হয় সৌদি আরব ও উরুগুয়ের ম্যাচও। ৪১তম মিনিটে গোল করে এগিয়ে যায় সৌদি আরব। দীর্ঘ সময় লিড ধরে রাখলেও ৮০তম মিনিটে মাক্সিমিলিয়ানো আরাউহোর গোলে সমতায় ফেরে উরুগুয়ে। ফলে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা হার এড়াতে সক্ষম হয়।

আরও পড়ুন

লাতিন আমেরিকার জয়খরা কাটাতে মাঠে নামছে আর্জেন্টিনা

দিনের সবচেয়ে রোমাঞ্চকর ম্যাচ উপহার দেয় ইরান ও নিউজিল্যান্ড। চার গোলের এই লড়াই ২-২ সমতায় শেষ হয়। ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন করে ইরান। অন্যদিকে ফিফা র‌্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা এবং ২০১০ সালের পর প্রথমবার বিশ্বকাপে ফেরা নিউজিল্যান্ডও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।

সব মিলিয়ে ১৫ জুনের দিনটি বিশ্বকাপ ইতিহাসে বিশেষ এক অধ্যায় হয়ে থাকল। চারটি ম্যাচে মোট ১০ গোল, অসংখ্য আক্রমণ-পাল্টা আক্রমণ এবং নাটকীয় মুহূর্ত থাকলেও কোনো দলই শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি। ফলে ৬৮ বছর পর আবারও বিশ্বকাপ দেখল একদিনে চার ম্যাচ ড্র হওয়ার বিরল দৃশ্য।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: