শিরোনাম
প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীসোনার ভরিতে বাড়লো ৩ হাজার ৩২৪ টাকাতেহরানে ট্রাম্পকে হত্যার অঙ্গীকার সংবলিত বিলবোর্ড ও ব্যানার উন্মোচনডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরিসীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রীবিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ডাক টিকেট উন্মোচনরিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরাপ্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানের ইমিগ্রেশন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রীজাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাক টিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রীসোনার ভরিতে বাড়লো ৩ হাজার ৩২৪ টাকাতেহরানে ট্রাম্পকে হত্যার অঙ্গীকার সংবলিত বিলবোর্ড ও ব্যানার উন্মোচনডিসেম্বরে নির্ধারণ হবে পোশাকশ্রমিকদের নতুন মজুরিসীমান্ত নিরাপত্তায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রীবিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ডাক টিকেট উন্মোচনরিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

বিগ ব্যাশে অভিষেক হচ্ছে মুস্তাফিজের, বাংলাদেশিদের জন্য বিশেষ আয়োজন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬, ৩:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তবে এখনো অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলার অভিজ্ঞতা হয়নি তাঁর। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। প্রথমবারের মতো বিগ ব্যাশের আসন্ন মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠে নামবেন টাইগার এই পেসার।

৩১ বছর বয়সী মুস্তাফিজ এখন পর্যন্ত ৩৩১টি ম্যাচ খেলে ৪২৩টি উইকেট শিকার করেছেন। এত অভিজ্ঞতা ও সাফল্য সত্ত্বেও এর আগে বিগ ব্যাশে খেলার সুযোগ হয়নি তাঁর। রেনেগেডসের নিয়মিত পেসার জেসন বেহরেনডর্ফ কাঁধের চোটের কারণে পুরো আসর থেকে ছিটকে যাওয়ায় তাঁর পরিবর্তে মুস্তাফিজকে দলে নিয়েছে মেলবোর্নের ফ্র্যাঞ্চাইজিটি। দলের পেস আক্রমণে বৈচিত্র্য আনতেই বাঁহাতি এই পেসারকে দলে ভিড়িয়েছে তারা।

আইএলটি-২০ টুর্নামেন্টে ব্যস্ততার কারণে পার্থ স্কর্চার্সের বিপক্ষে রেনেগেডসের উদ্বোধনী ম্যাচে খেলা হচ্ছে না মুস্তাফিজের। তবে আগামী ১ জানুয়ারি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) সিডনি সিক্সার্সের বিপক্ষে এবং ৪ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে মুখিয়ে আছেন তিনি।

ক্লাবের এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে মুস্তাফিজ বলেন, ‘মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবারের মতো বিগ ব্যাশে খেলতে আমি ভীষণ উদ্গ্রীব। এমসিজির মতো আইকনিক ভেন্যুকে হোম গ্রাউন্ড হিসেবে পাওয়াটা দারুণ এক অনুভূতি হবে। সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং নিজের অভিজ্ঞতা দিয়ে দলের সাফল্যে অবদান রাখতে আমি প্রস্তুত।’

রেনেগেডসের নতুন কোচ লুক রঞ্চিও মুস্তাফিজকে দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। জনি বেয়ারস্টো ও মাইকেল ব্রেসওয়েলের মতো তারকাদের সঙ্গে অভিজ্ঞ এই পেসারকে স্কোয়াডে যুক্ত করতে পেরে সন্তুষ্ট তিনি।

লুক রঞ্চি বলেন, ‘মুস্তাফিজ বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটে একজন প্রমাণিত ম্যাচ উইনার। পাওয়ারপ্লে ও ডেথ ওভারে সমানভাবে উইকেট নেওয়ার সহজাত ক্ষমতা রয়েছে তাঁর। আমাদের বোলিং আক্রমণে ঠিক এই গুণটিরই ঘাটতি ছিল।’

এদিকে, মুস্তাফিজের বিগ ব্যাশে অভিষেককে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। আগামী ১ ও ১৬ জানুয়ারি ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বাংলাদেশি সমর্থকদের জন্য থাকছে বিশেষ আয়োজন ‘দ্য ফিজ বে’।

আরও পড়ুন

বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে ‘শতভাগ’ আশাবাদী বিসিবি

লাল-সবুজের সমর্থকদের এক ছাতার নিচে এনে গ্যালারি মাতানোর লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। পাশাপাশি টিকিটেও থাকছে বিশেষ ছাড়। নির্ধারিত ম্যাচের জন্য ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কিনলে পাওয়া যাবে ৫০ শতাংশ ছাড়।

মুস্তাফিজের পাশাপাশি বিগ ব্যাশে খেলবেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। আগের মতো এবারও হোবার্ট হারিকেন্সের হয়ে মাঠে নামবেন এই লেগ স্পিনার। ফলে দুই বাংলাদেশি ক্রিকেটারের পারফরম্যান্স ঘিরে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে বাড়তি আগ্রহ থাকবে দেশের ক্রিকেটপ্রেমীদের।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: