বাংলাদেশ-ভারত সিরিজ নিয়ে ‘শতভাগ’ আশাবাদী বিসিবি

বাংলাদেশ সফরকে ভারত পিছিয়েছে কয়েবার। চলতি বছরের আগস্টে বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। সেপ্টেম্বরের শুরুতে সাদা বলের সিরিজ হওয়ার কথা থাকলেও ভারন না আসায় সেটি হয়নি। পরে জানা গেছে, আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত।
জানা যায়, ভারতের সফরের বিষয়ে দুই বোর্ডের সঙ্গে নিয়মিত আলাপচারিতা চলছে। বিসিবির একজন শীর্ষ কর্মকর্তা জানান এই সিরিজ হওয়ার সম্ভাবনা শতভাগ। তিনি বলেন, ‘আমরা শতভাগ আশাবাদী জানুয়ারির সিরিজ নিয়ে। একদম শুরুর দিন থেকেই পরিকল্পনা হচ্ছে। সাদা বলের ৬ ম্যাচ হবে, দুই ভেন্যুতে।’
২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে পরবর্তীতে সিরিজটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি মাসে বিসিবি ঘোষণা করেছিল, ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে ভারত। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এই সফরও স্থগিত করা হয়।
ভোরের আকাশ/সু.পা