এআইয়ের ভবিষ্যদ্বাণী: বিশ্বকাপ জিততে পারে স্পেন, তবে মেসিই বড় চ্যালেঞ্জ

২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান শক্তিশালী দল স্পেন। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা। তবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট মাইক্রোসফট কপাইলট মনে করছে, শেষ পর্যন্ত শিরোপা জিততে পারে স্পেন।
কপাইলটের বিশ্লেষণে বলা হয়েছে, স্পেন ২-১ ব্যবধানে আর্জেন্টিনাকে হারাতে পারে। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত রক্ষণ, মাঝমাঠের নিয়ন্ত্রণ এবং কম গোল হজম করাই স্পেনকে এগিয়ে রাখছে। অন্যদিকে, আর্জেন্টিনার মাঝমাঠ তুলনামূলক দুর্বল বলে মূল্যায়ন করেছে এআই।
তবে কপাইলট লিওনেল মেসিকেও সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেওয়ার খেলোয়াড় হিসেবে উল্লেখ করেছে। তাদের মতে, মেসি যেকোনো মুহূর্তে ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। এমনকি ম্যাচটি অতিরিক্ত সময়েও গড়াতে পারে।
এআইয়ের সম্ভাব্য স্কোরলাইন অনুযায়ী, স্পেনের হয়ে ২৪ মিনিটে লামিন ইয়ামাল এবং ৭৮ মিনিটে মিকেল ওইয়ারসাবাল গোল করতে পারেন। আর্জেন্টিনার একমাত্র গোলটি আসতে পারে ৫৭ মিনিটে লিওনেল মেসির পেনাল্টি থেকে।
এদিকে, সম্ভাব্য ম্যাচসেরা হিসেবে গোলদাতাদের নয়, স্পেনের মিডফিল্ডার রদ্রিকে বেছে নিয়েছে কপাইলট। তাদের মতে, মাঝমাঠে আধিপত্য বিস্তার করে স্পেনের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন তিনি।
ভোরের আকাশ/এনএ