শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপ ফাইনালে মেসির সামনে ১১ রেকর্ডের হাতছানি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ৩:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে এই ম্যাচ শুধু দলীয় সাফল্যের লড়াই নয়, লিওনেল মেসির জন্য ব্যক্তিগত ইতিহাস গড়ারও বড় সুযোগ। ফাইনালে মাঠে নামলেই আর্জেন্টাইন অধিনায়কের সামনে থাকছে একাধিক নতুন রেকর্ড গড়ার হাতছানি।

৩৯ বছর ২৫ দিন বয়সে বিশ্বকাপ ফাইনালে খেলতে নামবেন মেসি। গোলরক্ষকদের বাদ দিলে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে অংশ নেওয়া সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হবেন তিনি। যদিও সব মিলিয়ে এই রেকর্ড এখনো ইতালির কিংবদন্তি গোলরক্ষক দিনো জফের দখলে।

স্পেনের বিপক্ষে এটি হবে মেসির তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। আর্জেন্টিনার হয়ে তিনটি ফাইনালে অধিনায়কত্ব করা প্রথম খেলোয়াড় হতে যাচ্ছেন তিনি। এর আগে দিয়েগো ম্যারাডোনা দুইবার বিশ্বকাপ ফাইনালে নেতৃত্ব দিয়েছেন। সব মিলিয়ে ব্রাজিলের কাফুর পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে তিনটি বিশ্বকাপ ফাইনালে মাঠে নামবেন মেসি।

ফাইনালে স্পেনকে হারিয়ে শিরোপা জিতলে নতুন ইতিহাস গড়বেন মেসি। দুইবার বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে অনন্য কীর্তি গড়বেন তিনি। একই সঙ্গে ব্রাজিল ও ইতালির পর তৃতীয় দেশ হিসেবে টানা দুই বিশ্বকাপ জয়ের রেকর্ড গড়বে আর্জেন্টিনা। পাশাপাশি টানা দুই বিশ্বকাপজয়ী সবচেয়ে বেশি বয়সী ফুটবলারও হবেন মেসি।

গোলের হিসাবেও মেসির সামনে রয়েছে নতুন মাইলফলক। ফাইনালে একটি গোল করতে পারলে বিশ্বকাপ ফাইনালে গোল করা সবচেয়ে বেশি বয়সী ফুটবলার হওয়ার সুযোগ পাবেন তিনি। বর্তমানে এই রেকর্ড রয়েছে সুইডেনের নিলস লিডহোমের দখলে।

একই সঙ্গে ফাইনালে গোল করলে এক বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডও নিজের করে নিতে পারেন মেসি। ১৯৩০ বিশ্বকাপে গিয়ের্মো স্তাবিলের করা আট গোলের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে তার সামনে।

দুটি গোল করতে পারলে আরও বড় মাইলফলক স্পর্শ করবেন মেসি। এক বিশ্বকাপে ১০ গোল করা ইউরোপের বাইরের প্রথম ফুটবলার হওয়ার সুযোগ পাবেন তিনি। এর আগে এক বিশ্বকাপে ১০ বা তার বেশি গোল করার কীর্তি রয়েছে শুধু জুস্ত ফঁতেন, সান্দর কচিস ও গার্ড মুলারের।

আরও পড়ুন

ইয়ামালকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জয়ের পথে মেসি

২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে জোড়া গোল করেছিলেন মেসি। এবারও ফাইনালে গোল করতে পারলে দুটি ভিন্ন বিশ্বকাপ ফাইনালে গোল করা ষষ্ঠ ফুটবলার হবেন তিনি। দুটি গোল করলে বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ চার গোলের রেকর্ডে কিলিয়ান এমবাপের পাশে উঠে আসবেন। আর হ্যাটট্রিক করতে পারলে গড়বেন নতুন বিশ্বরেকর্ড।

এ ছাড়া ফাইনালে গোল করে আর্জেন্টিনাকে শিরোপা এনে দিতে পারলে এক বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডও ভাঙার সুযোগ থাকবে মেসির সামনে। বর্তমানে এই রেকর্ড ব্রাজিলের রোনালদোর দখলে, যিনি ২০০২ বিশ্বকাপে আট গোল করেছিলেন। সব মিলিয়ে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনাল মেসির জন্য শুধু শিরোপা ধরে রাখার লড়াই নয়, ব্যক্তিগত রেকর্ডের পাতায় নতুন ইতিহাস লেখারও অনন্য সুযোগ।

ভোরের আকাশ/সু.পা

ফিফা বিশ্বকাপ

শেয়ার করুন: