শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন নাহিদ রানা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৩ আগস্ট ২০২৬, ৩:২১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে চোটের কারণে বাংলাদেশ দলে জায়গা হয়নি পেসার নাহিদ রানার। ইনজুরির চিকিৎসা নিতে কয়েক দিন আগে অস্ট্রেলিয়ায় যাওয়া এই তরুণ পেসার চিকিৎসা শেষে রোববার (২ আগস্ট) দিবাগত রাতে দেশে ফিরেছেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল ইতোমধ্যে দেশটিতে পৌঁছেছে। তবে চোটের কারণে স্কোয়াডে রাখা হয়নি নাহিদ রানা ও শরিফুল ইসলামকে।

চোট কাটিয়ে শেষ মুহূর্তে দলে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার লিটন দাস। প্রথম টেস্টের আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে একাদশে থাকার সম্ভাবনা রয়েছে তার। তবে পুরোপুরি প্রস্তুত না হলে দ্বিতীয় টেস্টে তাকে খেলানোর পরিকল্পনা রয়েছে টিম ম্যানেজমেন্টের।

আরও পড়ুন

অভিষেকের ব্যাটে ছক্কার বৃষ্টি, ৯১ বলে ২৩৩ রান

জানা গেছে, নাহিদ রানার চোট থেকে ফিরতে আরও কিছুটা সময় লাগতে পারে। শুরুতে দেশে থেকেই তার পুনর্বাসন প্রক্রিয়া চালানোর পরিকল্পনা থাকলেও উন্নত চিকিৎসার জন্য তাকে অস্ট্রেলিয়ায় পাঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে নাহিদ রানা সাইড স্ট্রেইনের সমস্যায় ভুগছেন না। তার দুই পায়ে রয়েছে দীর্ঘদিনের ক্রনিক শিনবোন সমস্যা। এ কারণে পায়ের শিনবোন বা টিবিয়ার ভেতরের অংশে নিয়মিত ব্যথা অনুভব করেন তিনি। এটি তার পুরোনো সমস্যা। অস্ট্রেলিয়ায় গিয়ে এই সমস্যার উন্নত চিকিৎসা ও সমাধানের পথ খোঁজেন রানা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগের তুলনায় বর্তমানে ভালো অবস্থায় রয়েছেন এই পেসার।

ভোরের আকাশ/সু.পা

নাহিদ রানা

শেয়ার করুন: