শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ছেন গার্দিওলা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কিংবদন্তি কোচ পেপ গার্দিওলা ইংলিশ ফুটবলে এক যুগের আধিপত্যের অবসান ঘটতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী রোববার (২৪ মে) অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচের পর পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়তে পারেন বলে জোর গুঞ্জন চলছে। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে একাধিক ব্রিটিশ গণমাধ্যম জানিয়েছে, ক্লাবের ভেতরে ইতোমধ্যে তার বিদায়ের প্রস্তুতি শুরু হয়েছে।

বিবিসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, ইতিহাদ স্টেডিয়ামে গার্দিওলার অধ্যায়ের সমাপ্তি ধরে নিয়েই এগোচ্ছে ম্যানচেস্টার সিটি। ক্লাব কর্তৃপক্ষ প্রকাশ্যে দাবি করছে, কাতালান এই কোচের চুক্তির মেয়াদ এখনো এক বছর বাকি এবং আগামী মৌসুমেও তাকে রাখার আশা তাদের রয়েছে। তবে ক্লাবের অভ্যন্তরীণ অনেকেই মনে করছেন, অ্যাস্টন ভিলার বিপক্ষের ম্যাচটিই হতে যাচ্ছে তার শেষ ম্যাচ।

শুধু কর্মকর্তারাই নন, দলের খেলোয়াড়রাও সম্ভাব্য বিদায়ের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে শুরু করেছেন বলে জানা গেছে। এমনকি গার্দিওলার বিদায়কে কীভাবে স্মরণীয় করে রাখা যায়, তা নিয়েও ভাবছে সিটি কর্তৃপক্ষ। সংবাদমাধ্যমের দাবি, সদ্য সম্প্রসারিত ‘নর্থ স্ট্যান্ড’-এর নাম গার্দিওলার নামে করার প্রস্তাবও বিবেচনায় রয়েছে।

২০১৬ সালে ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর ক্লাবটির চেহারাই বদলে দেন গার্দিওলা। তার অধীনে সিটি জিতেছে ২০টি ট্রফি। এর মধ্যে রয়েছে ৬টি প্রিমিয়ার লিগ, একটি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি এফএ কাপ এবং ৫টি ইএফএল কাপ। শুধু ট্রফিই নয়, আধুনিক ফুটবলের অন্যতম শক্তিশালী ক্লাব হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছে ম্যানসিটি।

চলতি মৌসুমেও শিরোপার লড়াইয়ে রয়েছে সিটি। ইতোমধ্যে দলটি এফএ কাপ জিতেছে। পাশাপাশি প্রিমিয়ার লিগের শিরোপা নির্ধারণী দৌড়েও টিকে আছে তারা। ফলে গার্দিওলার সামনে সপ্তম লিগ শিরোপা জিতে বিদায় নেওয়ার সুযোগও রয়েছে।

গত কয়েক মাস ধরেই তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। সংবাদ সম্মেলনে একাধিকবার এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন তিনি। তবে প্রতিবারই গার্দিওলা বলেছেন, তার চুক্তির এখনো এক বছর বাকি রয়েছে।

এফএ কাপ ফাইনালের আগে বিবিসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “হ্যাঁ, আমি এখানেই আছি, আমার চুক্তি রয়েছে।” আবার বোর্নমাউথ ম্যাচের আগের সংবাদ সম্মেলনেও একই প্রশ্ন করা হলে দীর্ঘশ্বাস ফেলে তিনি বলেন, “পরের প্রশ্ন করুন। অনেকবার বলেছি—আমার আরও এক বছর বাকি আছে।”

তবে এসব বক্তব্যের পরও ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, গার্দিওলার ঘনিষ্ঠ মহলে তার বিদায়ের বিষয়টি অনেকটাই ‘ওপেন সিক্রেট’-এ পরিণত হয়েছে। এমনকি ক্লাবের কয়েকজন গুরুত্বপূর্ণ স্পন্সরকেও সম্ভাব্য বিদায়ের বিষয়ে অবহিত করা হয়েছে বলে খবর দিয়েছে ডেইলি মেইল।

আরও পড়ুন

দুই ভাইকে নিয়ে কুরাসাওয়ের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

গার্দিওলার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন এনজো মারেস্কা। ইতালিয়ান এই কোচ আগে ম্যানচেস্টার সিটিতে গার্দিওলার সহকারী হিসেবে কাজ করেছেন। পরে তিনি চেলসির দায়িত্বও পালন করেন। দ্য অ্যাথলেটিকের দাবি, সিটির পরবর্তী কোচ হওয়ার দৌড়ে বর্তমানে তিনিই এগিয়ে।

আধুনিক ইউরোপিয়ান ফুটবলে ডাচ কোচ ডিক অ্যাডভোকাটের পর গার্দিওলার নাম অন্যতম প্রভাবশালী কোচ হিসেবে উচ্চারিত হয়। টিকিটাকা দর্শন থেকে শুরু করে পজিশনাল ফুটবলের নতুন মাত্রা—সবকিছুতেই তার ছাপ স্পষ্ট। ফলে তার সম্ভাব্য বিদায় শুধু ম্যানচেস্টার সিটির জন্য নয়, পুরো ইংলিশ ফুটবলের জন্যই একটি যুগের সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে।

ভোরের আকাশ/সু.পা

কোচ পেপ গার্দিওলা

শেয়ার করুন: