দুই ভাইকে নিয়ে কুরাসাওয়ের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে নজির গড়েছে কুরাসাও। আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে মঙ্গলবার (১৯ মে) ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে দেশটি। স্কোয়াডে জায়গা পেয়েছেন দুই ভাই দুই ভাই লিয়েন্দ্রো বাকুনা ও জুনিও বাকুনা।
মাত্র দুই লাখের কম জনসংখ্যার দেশ কুরাসাও এবারই প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। দলটির নেতৃত্ব দেবেন সাবেক Aston Villa মিডফিল্ডার লিয়েন্দ্রো বাকুনা। বর্তমানে তিনি তুরস্কের দ্বিতীয় স্তরের ক্লাব ইগদির এফকেতে খেলছেন।
তার ছোট ভাই জুনিও বাকুনাও রয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে। ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার বর্তমানে ডাচ ক্লাব ভলেনডাকেমের হয়ে খেলছেন।
এ ছাড়া দলে আছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমি ফুটবলার তাহিথ চংও। ২৬ বছর বয়সী চং আগে নেদারল্যান্ডসের বয়সভিত্তিক দলে খেলেছেন। গত আগস্টে তিনি কুরাসাওয়ের নাগরিকত্ব গ্রহণ করেন। বর্তমানে ক্লাব ফুটবলে তিনি খেলছেন শেফিল্ড ইউনাইটেডের হয়ে।
‘ই’ গ্রুপে থাকা কুরাসাও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন জার্মানির বিপক্ষে। একই গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইকুয়েডর ও আইভরি কোস্ট।
কুরাসাওয়ের বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: টাইরিক বোডাক, ট্রেভর ডুরনবুশ, এলয় রুম।
ডিফেন্ডার: রিশেডলি বাজোয়ের, জশুয়া ব্রেনেট, রোশন ভ্যান ইজমা, শেরেল ফ্লোরানুস, ডেভেরন ফনভিল, জুরিয়েন গারি, আরমান্ডো ওবিস্পো, শুরান্ডি সাম্বো।
মিডফিল্ডার: জুনিও বাকুনা, লিয়েন্দ্রো বাকুনা, লিভানো কোমেনেনসিয়া, কেভিন ফেলিডা, আর’জানি মার্থা, টাইরেস নোসলিন, গডফ্রেড রোমেরাথু।
ফরোয়ার্ড: জেরেমি আন্তোনিসে, তাহিথ চং, কেঞ্জি গোরি, সন্টজে হ্যানসেন, জার্ভেন কাস্তানির, ব্র্যান্ডলি কুয়াস, ইয়ুর্গেন লোকাডিয়া, জের্ল মার্গারিটা।
ভোরের আকাশ/সু.পা