শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

৬৭ ম্যাচ পর বুন্দেসলিগার শীর্ষস্থান হারাল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৬ সেপ্টেম্বর ২০২৬, ১:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বুন্দেসলিগার রেকর্ড ৩৫ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে রুখে দিয়েছে নবাগত দল শালকে। শনিবার (৫ সেপ্টেম্বর) শালকের মাঠে গোলশূন্য ড্র করেছে বায়ার্ন। স্বাগতিক গোলরক্ষক লরিস কারিয়ুসের দুর্দান্ত কয়েকটি সেভে গোলের দেখা পায়নি ভিনসেন্ট কোম্পানির দল।

এই ড্রয়ের ফলে ২০২৪ সালের সেপ্টেম্বরের পর প্রথমবারের মতো বুন্দেসলিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছে বায়ার্ন। এর আগে টানা ৬৭ ম্যাচ পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল তারা। বায়ার্নের আগে সর্বশেষ শীর্ষে ছিল হেইডেনহেইম, ২০২৪-২৫ মৌসুমের প্রথম দুই ম্যাচ শেষে।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে বায়ার্ন। অন্যদিকে, দুই ম্যাচেই জয় নিয়ে শীর্ষে উঠে গেছে ফ্রেইবুর্গ। আইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্টকে হারাতে পারলে অগসবুর্গও বায়ার্নকে টপকে শীর্ষস্থান দখল করতে পারে।

শালকের বিপক্ষে গোল করতে না পারায় দেড় বছরেরও বেশি সময় পর প্রথমবার বুন্দেসলিগার কোনো ম্যাচে গোলহীন থাকল বায়ার্ন। এর আগে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর টানা ৪৭ ম্যাচে গোল করেছিল তারা।

আরও পড়ুন

মিসরে মাদক মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

এই ৪৭ ম্যাচে প্রতিপক্ষের জালে ১৬১ গোল করেছিল বায়ার্ন। তবে শালকের জমাট রক্ষণভাগ ও গোলরক্ষক লরিস কারিয়ুসের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে এবার আর গোলের দেখা পায়নি রেকর্ড চ্যাম্পিয়নরা।

বায়ার্নের পরবর্তী ম্যাচ এসভি এলভার্সবার্গের বিপক্ষে। বুন্দেসলিগায় অভিষেকের পর প্রথম দুই ম্যাচেই সাত গোল করে ইতোমধ্যে আলোচনায় এসেছে নবাগত এই দলটি।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: