শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

অবশেষে নিশ্চিত হলো ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১২ জুন ২০২৫, ৫:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
অবশেষে নিশ্চিত হলো ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ যাত্রা
অবশেষে নিশ্চিত হলো ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপ যাত্রা

শেষ পর্যন্ত নিশ্চয়তা পেল ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ ফিফা বিশ্বকাপে জায়গা করে নিল কার্লো আনচেলত্তির শিষ্যরা। ইকুয়েডরের বিপক্ষে কিছুটা নড়বড়ে পারফরম্যান্সের পর প্যারাগুয়ের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে ঘুরে দাঁড়িয়েছে সেলেসাওরা।

মঙ্গলবার রাতে সাও পাওলোতে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিল ১-০ গোলে জয় তুলে নেয়। এদিন ছিল দলের কোচ কার্লো আনচেলত্তির ৬৬তম জন্মদিন। শিষ্যদের কাছ থেকে জন্মদিনে সবচেয়ে বড় উপহারটাই পেয়েছেন তিনি—বিশ্বকাপ নিশ্চিত করার জয়।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে ব্রাজিল। পুরো ম্যাচে বল দখলের ৭৩ শতাংশ ছিল তাদের নিয়ন্ত্রণে। তারা ১১টি শট নেয়, যার মধ্যে ৪টি ছিল লক্ষ্যে। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া এবং গ্যাব্রিয়েল মার্তিনেল্লিদের দুর্দান্ত পারফরম্যান্সে একাধিক আক্রমণ উঠে আসে প্রতিপক্ষের ডিফেন্সে।

প্রথমার্ধের শেষ দিকে, ৪৪তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় ব্রাজিল। রাফিনিয়ার কাছ থেকে বল পেয়ে কুনিয়া দারুণভাবে সেটআপ করেন ভিনিসিয়ুস জুনিয়রকে। নিখুঁত ফিনিশিংয়ে গোল করে দলকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। সেই একমাত্র গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়।

বাছাইপর্বে এখন পর্যন্ত ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট সংগ্রহ করে দক্ষিণ আমেরিকা অঞ্চলে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। এই জয় নিশ্চিত করল তাদের ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ।

ভোরের আকাশ।।হ.র

শেয়ার করুন: