শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

২০৩০ বিশ্বকাপে বাছাইপর্ব ছাড়াই খেলবে আর্জেন্টিনা!

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ৮ জুলাই ২০২৬, ৩:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পড়েছে স্পেন, পর্তুগাল ও মরক্কোর ওপর। আয়োজক দেশ হিসেবে দেশ তিনটি বাছাইপর্ব ছাড়াই সরাসরি বিশ্বকাপে অংশ নিতে পারবেন। কিন্তু আর্জেন্টিনাসহ আরও তিনটি দেশ পাবে একই সুবিধা!

অর্থাৎ ফুটবলের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ২০৩০ বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে হবে না। দেশটি আয়োজক দেশগুলোর একটি হিসেবে স্বয়ংক্রিয়ভাবে মূল পর্বে খেলার সুযোগ পাচ্ছে। এই সুবিধা পাবে প্যারাগুয়ে ও উরুগুয়েও।

ফিফা মূলত এই সুযোগ দিয়েছে ২০৩০ বিশ্বকাপকে বিশেষভাবে আয়োজনের লক্ষ্যে। তারা টুর্নামেন্টটির ১০০ বছর পূর্তি উপলক্ষে অর্থাৎ শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে একটি করে ম্যাচ আয়োজন করবে।

১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। সেই ইতিহাসকে স্মরণ করতেই দক্ষিণ আমেরিকার এই তিন দেশকে শতবর্ষ উদযাপনের আয়োজক করা হয়েছে। তবে আর্জেন্টিনা একবার বিশ্বকাপ আয়োজন করলেও, এখনও প্যারাগুয়ে কখনও বিশ্বকাপ আয়োজন করতে পারেনি।

আরও পড়ুন

পাকিস্তানের দুই কোচের বাংলাদেশ অধ্যায় শেষ

ফিফা জানিয়েছে, মূল তিন আয়োজক এবং শতবর্ষ উদযাপনের তিন আয়োজক—মোট ছয় দেশের জাতীয় দলই সরাসরি ২০৩০ বিশ্বকাপের মূল পর্বে খেলবে।

অর্থাৎ, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, স্পেন, পর্তুগাল ও মরক্কো—এই ছয় দেশকে বাছাইপর্ব খেলতে হবে না। ফলে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্বয়ংক্রিয়ভাবেই ২০৩০ বিশ্বকাপে অংশ নেবে। তবে এ নিয়ে বেশ বিতর্ক আছে। বিশেষ করে ৬ দেশ সরাসরি অংশ নেওয়ায় লাতিন অঞ্চলে বিশ্বকাপের মঞ্চ নিশ্চিতের লড়াইয়ে মান হারাতে পারে। তাছাড়া তিন মহাদেশের টুর্নামেন্টে খেলোয়াড়দের ধকলও বাড়তে পারে।

ভোরের আকাশ/ইউএম

২০৩০ বিশ্বকাপ, বাছাইপর্ব

শেয়ার করুন: