শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের দৌড়ে কে কতটা এগিয়ে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ৬:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি চক্রে দুর্দান্ত ছন্দে রয়েছে বাংলাদেশ। পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে থাকা টাইগারদের ফাইনালে ওঠার সম্ভাবনাও এখনো বেশ ভালো। তবে ফাইনালের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে আগের আসরের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ইতোমধ্যে ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে।

পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ৯ ম্যাচে ৭ জয় ও ২ হারের পর তাদের পয়েন্ট শতাংশ (পিসিটি) ৭৭.৭৮। ৭৫ শতাংশ পিসিটি নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন নম্বরে নিউজিল্যান্ড। আর অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশ উঠে এসেছে চতুর্থ স্থানে।

বাংলাদেশের ঠিক পেছনে রয়েছে ভারত। এরপর ষষ্ঠ ও সপ্তম অবস্থানে আছে শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। এই সাত দলেরই এখনো ফাইনালে ওঠার সম্ভাবনা টিকে আছে। তবে ২২.২২ শতাংশ পিসিটি নিয়ে অষ্টম স্থানে থাকা পাকিস্তান এবং ২০.৮৩ শতাংশ পিসিটি নিয়ে নবম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ ফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে।

অস্ট্রেলিয়ার সমীকরণ
চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়ার এখনো নয়টি ম্যাচ বাকি। এর মধ্যে পাঁচটিতে জিতলেই শীর্ষ দুইয়ে থেকে ফাইনালে ওঠার পথ অনেকটাই নিশ্চিত করতে পারবে বর্তমান চ্যাম্পিয়নরা।

দক্ষিণ আফ্রিকার হিসাব
অস্ট্রেলিয়ার মতো দক্ষিণ আফ্রিকারও বাকি রয়েছে নয়টি টেস্ট। ফাইনালে ওঠার জন্য তাদের অন্তত ছয়টি ম্যাচ জিততে হবে। গতবারের চ্যাম্পিয়নদের সামনে তাই ফাইনালে ওঠার সুযোগ বেশ ভালোভাবেই রয়েছে।

নিউজিল্যান্ডের সামনে সুযোগ
তিন নম্বরে থাকা নিউজিল্যান্ডের বাকি আটটি টেস্ট। দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠতে হলে কিউইদের অন্তত পাঁচটি ম্যাচ জিততে হবে। ফলে তাদের হাতেও রয়েছে ফাইনালে যাওয়ার বাস্তবসম্মত সুযোগ।

বাংলাদেশের সমীকরণ
অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের প্রথম টেস্টে হারানোর পর বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনা আরও বেড়েছে। টাইগারদের বাকি রয়েছে নয়টি টেস্ট। ফাইনালে ওঠার দৌড়ে থাকতে হলে এসব ম্যাচের অন্তত সাতটিতে জয় প্রয়োজন হবে।

ভারতেরও কঠিন পথ
বাংলাদেশের মতো ভারতেরও বাকি রয়েছে নয়টি টেস্ট। ফাইনালে জায়গা করে নিতে হলে তাদেরও অন্তত সাতটি ম্যাচ জিততে হবে। ফলে বাংলাদেশের পাশাপাশি ভারতের পথও বেশ কঠিন।

শ্রীলঙ্কার সমীকরণ
শ্রীলঙ্কার বাকি আটটি ম্যাচ। ফাইনালে ওঠার জন্য তাদের অন্তত পাঁচটি ম্যাচে জয় পেতে হবে। পাশাপাশি দুটি ম্যাচ ড্র করতে হবে লঙ্কানদের। অর্থাৎ বাকি ম্যাচগুলোতে খুব কম ভুলের সুযোগ রয়েছে তাদের।

আরও পড়ুন

অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ

ইংল্যান্ডের সবচেয়ে কঠিন সমীকরণ
ফাইনালে ওঠার ক্ষেত্রে ইংল্যান্ডের হিসাব সবচেয়ে কঠিন। বাকি থাকা সব ম্যাচেই জয় পেতে হবে ইংলিশদের। একটি ম্যাচেও পয়েন্ট হারালে তাদের ফাইনালের সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে।

সব মিলিয়ে ফাইনালের দৌড়ে এখনো সাতটি দলের আশা টিকে আছে। তবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা সবচেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশও এখন স্বপ্ন দেখছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়ার। 

ভোরের আকাশ/সু.পা

টেস্ট চ্যাম্পিয়নশিপ

শেয়ার করুন: