শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের বোলিং তোপে ১১০ রানে অলআউট পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ৮:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

মাত্রই শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছে লিটন দাসের দল। এবার ঘরের মাঠে নতুন আরেক সিরিজ। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ছিল গতকাল রোববার। টস হেরে আগে ব্যাটিংয়ে নামা সফরকারী দল রান করতে পারে কেবল ১১০। বাংলাদেশি বোলারদের মারাত্মক বোলিংয়ের মুখে রানই করতে পারেনি দলের ব্যাটাররা।  

টানা ৩ সিরিজ ও ৯ ম্যাচ ধরে টসে জয়হীন লিটন দাসের টসভাগ্য গতকাল পক্ষে এসেছে। শ্রীলঙ্কায় সিরিজ জেতার সেই উইনিং কম্বিনেশন ধরে রাখেনি বাংলাদেশ। শরিফুল ইসলামের পরিবর্তে নেওয়া হয় তাসকিন আহমেদকে। শেখ মেহেদী প্রথম ওভারেই বাংলাদেশকে এনে দিতে পারতেন উইকেট। ক্যাচ মিস করে পরের ওভারে বল হাতে অ্যকশনে এসেই তাসকিনের শিকার সাইম আইয়ুব। ৬ রানে থাকা সাইম আইয়ুবকে তাসকিনের ডেলিভারিতে ক্যাচ নিয়ে ফেরান মোস্তাফিজুর রহমান। পরের ওভারে ঠিকই উইকেটের দেখা পান শেখ মেহেদী।

দলের পক্ষে ফখর জামান ৪৪, আব্বাস আফ্রিদি ২২, খুশদিল শাহ ১৭ রান করেন। বাংলাদেশের তাসকিন ২২ রানে ৩টি, মোস্তাফিজ মাত্র ৬ রানে ২টি এবং মেহেদি হাসান ৩৭ রানে ও তানজিম হাসান সাকিব ২০ রানে ১টি করে উইকেট পান। নির্ধারিত ওভারের ৩ বল আগেই ১১০ রানে গুঁটিয়ে যায় পাকিস্তান। সিরিজে এগিয়ে যেতে ১১১ রানের সহজ টার্গেট পেল বাংলাদেশ।

গত মে-জুনে লাহোরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সবগুলো ম্যাচই জেতে পাকিস্তান। এবার অবশ্য হোম ভেন্যুতে টাইগারদের প্রতিশোধ নেওয়ার পালা। এ পর্যন্ত ২২ ম্যাচে পাকিস্তানের ১৯ জয়ের বিপরিতে বাংলাদেশের জয় মাত্র ৩টি।

ভোরের আকাশ/এসএইচ

ঢাকাবাংলাদেশপাকিস্তানমিরপুর

শেয়ার করুন: