শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিসিবি নির্বাচন ৭ জুন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কয়েকটি পদে পরিচালক নিশ্চিত

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১ জুন ২০২৬, ১:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন। এরই মধ্যে নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকাও চূড়ান্ত হয়েছে। জানা গেছে, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে মোট ১২ জন প্রার্থী হয়েছেন, যার মধ্যে নির্বাচিত হবেন ১০ জন। চট্টগ্রাম বিভাগের ফেনী জেলা থেকে প্রার্থী হওয়া শরিফুল ইসলাম অপু মনোনয়নপত্র প্রত্যাহার করায় ওই বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হতে যাচ্ছেন মিনহাজুল আবেদিন নান্নু ও মঈন উদ্দিন।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে একজন করে পরিচালক নির্বাচিত হবেন। এই তিনটি বিভাগে একজন করে প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

ঢাকা বিভাগে দুইটি পদের বিপরীতে তিনজন মনোনয়ন জমা দিলেও যাচাই-বাছাই শেষে একজন প্রার্থী বাদ পড়েন। ফলে ওই বিভাগেও দুইজন পরিচালক চূড়ান্ত হয়েছেন।

জেলা ক্রীড়া সংস্থা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন— সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরী, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর মীর শাকরুল আলম সীমান্ত এবং ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার মির্জা ফয়সাল আমীন। ঢাকা বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ।

খুলনা বিভাগ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন শফিকুল আলম, শান্তনু ইসলাম ও আব্দুস সালাম। এই বিভাগ থেকে নির্বাচিত হবেন দুইজন। বর্তমান সমীকরণে এগিয়ে আছেন শফিকুল আলম ও শান্তনু ইসলাম।

বরিশাল বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মিজানুর রহমান ও মুনতাসির আলম চৌধুরী। এখান থেকে একজন নির্বাচিত হবেন, যেখানে এগিয়ে আছেন মিজানুর রহমান।

ক্যাটাগরি-৩ থেকে একক প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল ও বৈধতা পাওয়ায় সিরাজউদ্দিন মো. আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন

লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন টাইগার অধিনায়ক

এদিকে ঢাকার ক্লাব পর্যায় থেকে মনোনয়ন প্রত্যাহার ও যাচাই-বাছাই শেষে ১৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ রয়েছে। তারা হলেন— তামিম ইকবাল (ওল্ড ডিওএইচএস), ফাহিম সিনহা (আবাহনী), মাসুদুজ্জামান (মোহামেডান), রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা রোড ক্রীড়া চক্র), সাঈদ ইব্রাহিম আহমেদ (ফেয়ার ফাইটার্স), ইসরাফিল খসরু (এক্সিয়ম ক্রিকেটার্স), মীরজা ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং), শানিয়ান তানিম (মেরিনার্স ইয়াংস), আমজাদ হোসেন (ট্রাই স্টেট ক্রিকেটার্স), সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি), সাকিফ আহমেদ সালাম (পূর্বাচল স্পোর্টিং ক্লাব), আসিফ রাব্বানী (শাইনপুকুর), ফায়াজুর রহমান মিতু (উত্তরা ক্রিকেট ক্লাব), অধ্যাপক ড. সরকার মাহবুব হোসেন শামীম (ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব), মেজর ইমরোজ (কাঠালবাগান ক্রিসেন্ট ক্লাব) ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক (ধানমন্ডি স্পোর্টস ক্লাব)।

এই ১৬ প্রার্থীর মধ্যে পরিচালক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তামিম ইকবাল, মাসুদুজ্জামান, রফিকুল ইসলাম বাবু, ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, সাঈদ ইব্রাহিম, শাহনিয়ান তানিম, ফাহিম সিনহা, ইয়াসির ফয়সাল, আসিফ রাব্বানী, ডা. মাহবুব শামীম এবং ফায়াজুর রহমান মিতু।

ভোরের আকাশ/সু.পা

বিসিবি নির্বাচন

শেয়ার করুন: