শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করল শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১২:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করল শ্রীলঙ্কা
বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করল শ্রীলঙ্কা

বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। দলের নেতৃত্বে থাকছেন অভিজ্ঞ অলরাউন্ডার ধনঞ্জয়া ডি সিলভা। আগামী ১৭ জুন গলে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে এই স্কোয়াড নিয়েই মাঠে নামবে লঙ্কানরা।

দলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার, একইসঙ্গে আছেন উদীয়মান তরুণরাও। বর্ষীয়ান অ্যাঞ্জেলো ম্যাথ্যুস এই ম্যাচের মাধ্যমেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলবেন। স্কোয়াডে আরও রয়েছেন দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, ওশাদা ফার্নান্দো, এবং পাথুম নিশাঙ্কার মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন সোনাল দিনুশা, পবন রত্নায়েকে, থারিন্দু রত্নায়েকে, মিলান রত্নায়েকে এবং ইসিথা বিজয়সুন্দরার মতো তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা।

স্পিন বিভাগে আছেন প্রভাত জয়াসুরিয়া, আকিলা ধনঞ্জয়া এবং থারিন্দু রত্নায়েকে। পেস আক্রমণে থাকছেন আসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা ও ইসিথা বিজয়সুন্দারা।

শ্রীলঙ্কার ঘোষিত স্কোয়াড:
ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, ওশাদা ফার্নান্দো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথ্যুস, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, পাসিন্দু সূর্যবন্দারা, সোনাল দিনুশা, পবন রত্নায়েকে, প্রভাত জয়াসুরিয়া, থারিন্দু রত্নায়েকে, আকিলা ধনঞ্জয়া, মিলান রত্নায়েকে, আসিথা ফার্নান্দো, কাসুন রাজিথা, ইসিথা বিজয়সুন্দারা।

উল্লেখ্য, বাংলাদেশ এই সফরে দুটি টেস্ট খেলবে। প্রথমটি শুরু হবে ১৭ জুন গলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। চট্টগ্রামে টাইগারদের ব্যাটিং প্রস্তুতি ও সাম্প্রতিক টেস্ট অভিজ্ঞতার প্রেক্ষাপটে, এই সফর হবে তরুণদের জন্য নিজেকে প্রমাণ করার একটি বড় মঞ্চ।

ভোরের আকাশ//হ.র

বাংলাদেশ ক্রিকেটখেলা

শেয়ার করুন: