শিরোনাম
‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিত‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রীআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিত

দেশজুড়ে ‘স্পিনার হান্ট’ করবে বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
দেশজুড়ে ‘স্পিনার হান্ট’ করবে বিসিবি
দেশজুড়ে ‘স্পিনার হান্ট’ করবে বিসিবি

একসময় দেশের ক্রিকেটে নিয়মিত বোলিং হান্ট হতে দেখা যেত। বিশেষ করে পেস বোলিং হান্ট। সময়ের পরিক্রমায় সেটা কমতে শুরু করেছে। তবে এবার দেশের বিভিন্ন স্থান থেকে স্পিনার খুঁজে বের করতে নামছে বিসিবি। আগামী জুনে সব ধরনের স্পিনারের খোঁজে নামবে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগ। গেম ডেভেলপমেন্টের এই প্রোগ্রামের আওতায় সব ধরনের স্পিনার খোঁজা হবে। স্পিনার হান্ট কার্যক্রম পরিচালনা করবেন গেম ডেভেলপমেন্টের কোচ শাহেদ মেহমুদ। তার অধীনে গত বছর রিস্ট স্পিনার খুঁজে বের করে বিসিবি।

বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কায়সার বলেন, আমরা আগামী জুন মাসে স্পিনার হান্ট শুরু করব। এক বছর আগে আমরা শুধু রিস্ট স্পিনার হান্ট করেছি। এবার লেগ-স্পিনার, অফ-স্পিনার, বাঁ-হাতি স্পিনারের সঙ্গে যদি কোনো চায়নাম্যান বা রহস্য স্পিনার পাওয়া যায়, তাদের পরিচর্যার চেষ্টা করব। একই সঙ্গে গত বছর বাছাই করা রিস্ট স্পিনারদের নিয়ে ক্যাম্প শুরু হবে এ মাসের মাঝামাঝি। 

কায়সার বলেন, ‘রিস্ট স্পিন ক্যাম্পটা এপ্রিলের মাঝামাঝি সময়ে শুরু করব আমরা। এটাই ক্যাম্পের চূড়ান্ত ধাপ। সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়াদের নিয়ে হবে ক্যাম্পটি। শাহেদ মেহমুদ পরিচালনা করবেন ক্যাম্প।’

গত বছর সারা দেশ থেকে মোট ৮০ জন রিস্ট স্পিনার খুঁজে বের করেন শাহেদ মেহমুদ। পাকিস্তানের এই সাবেক স্পিনার প্রত্যন্ত অঞ্চলে গিয়ে এই কাজ করেন। ৮০ জন থেকে প্রাথমিক ক্যাম্পের পর সেটি কমিয়ে আনা হয় ২৫ জনে। গত নভেম্বর-ডিসেম্বরে মিরপুর একাডেমি মাঠ ও ইনডোরের বাইরের মাঠে তিন সপ্তাহ ধরে চলে ২৫ জনের ক্যাম্প। সেখান থেকে ১৪ জনের চূড়ান্ত তালিকা করেছে বিসিবি।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: